|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেসির আন্তর্জাতিক বিদায়ের দিনেই ফুটবলকে চিরতরে আলবিদা বললেন সাবেক বার্সা তারকা পেদ্রো

ফুটবল বিশ্বে একই দিনে বিদায়ের সুর বাজল দুজন লড়াকু তারকোর কণ্ঠে। লিওনেল মেসি যখন আর্জেন্টিনার জার্সিতে নিজের বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলছেন, ঠিক সেই দিনেই সব ধরনের পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা ও সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড পেদ্রো রদ্রিগেজ।

নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি আবেগঘন বার্তা শেয়ার করে ফুটবলকে চিরবিদায় জানান এই অভিজ্ঞ উইঙ্গার। পেদ্রো লিখেছেন, আমার মনে হচ্ছে সময় এসে গেছে। এখন সামনে এক ধাপ এগিয়ে যাওয়ার এবং আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করার সময়। আমি আমার শৈশবের স্বপ্ন পূরণ করতে পেরে অত্যন্ত গর্বিত এবং যারা আমাকে এই পথচলায় সমর্থন জুগিয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ ফুটবল, আমাকে এত সুন্দর মুহূর্ত ও আনন্দ উপহার দেওয়ার জন্য।

স্প্যানিশ ফুটবলের ইতিহাসে অন্যতম সফল ও পরিপক্ব একজন ফুটবলার হিসেবেই মাঠ ছাড়ছেন পেদ্রো। বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমি থেকে উঠে এসে পেপ গার্দিওলার অধীনে ক্লাবটির স্বর্ণালী সময়ে তিনি অনন্য ভূমিকা রেখেছিলেন। কাতালান ক্লাবটির হয়ে ঐতিহাসিক ট্রেবল এবং বিশ্বরেকর্ড গড়া সেক্সটাপল (ছয় শিরোপা) জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। ক্লাবটির জার্সিতে ৩২১টি ম্যাচ খেলে ৯৯টি গোল করার পাশাপাশি তিনি জয় করেছিলেন ২০টি প্রধান শিরোপা। বার্সা অধ্যায়ের সমাপ্তি টেনে তিনি চেলসির হয়ে প্রিমিয়ার লিগ মাতান এবং পরবর্তীতে ইতালিয়ান ক্লাব রোমা হয়ে লাজিওর জার্সিতে নিজের বর্ণিল ক্যারিয়ারের ইতি টানলেন।

ক্লাব ফুটবলের পাশাপাশি স্পেনের জাতীয় দলের সোনালী প্রজন্মের অবিচ্ছেদ্য অংশ ছিলেন পেদ্রো। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ এবং ২০১২ সালের ইউরো জয়ী স্প্যানিশ দলের হয়ে মাঠে লড়েছিলেন তিনি। ফুটবল বিশ্বের হাতে গোনা যে কজন খেলোয়াড় ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলের সব বড় শিরোপা জয়ের অভিজাত তালিকায় নাম লিখিয়েছেন, পেদ্রো তাদেরই একজন। জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেও ন্যু ক্যাম্পের প্রতি নিজের চিরন্তন ভালোবাসার কথা স্মরণ করে পেদ্রো বলেছেন, ইতিহাসের সেরা বার্সার অংশ হতে পারাটা ছিল পরম সৌভাগ্যের, আর আমার হৃদয় চিরকালই একজন খাঁটি বার্সা ভক্ত হয়ে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বদেশী পোশাক পরে সমালোচনার মুখে মিস ইউনিভার্স কানাডার প্রতি

1

সোনম কাপুরের দ্বিতীয় সন্তান জন্ম ২০২৬ | বায়ু কাপুর আহুজার ভা

2

পারমাণবিক বোমা তৈরির নির্দেশ দিতে পারেন মোজতবা খামেনি: মার্ক

3

ভাইরাল হওয়া ‘বান্ধবী’ রহস্য নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্র

4

১১ রাজ্যে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উইকেন্ডে কেমন থাকবে বাংল

5

ডলার-রুপির বিপরীতে শক্তিশালী টাকা, এখন কত?

6

আফগানিস্তান ক্রিকেট দলের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রহমত শা

7

নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের অবৈধ স্থাপনা ও নিরাপত্তা বে

8

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন সাবেক মন্ত্রী দীপু ম

9

৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

10

রিয়াল মাদ্রিদে ফিরছেন নিকো পাজ: ৯ মিলিয়নের ‘মাস্টারস্ট্রোক’

11

সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের রূপরেখা নিয়ে

12

হাসিনার জন্য ভারতের এত মায়া কেন, প্রশ্ন তুললেন রুহুল কবির র

13

বিশ্বকাপ থেকে বিদায় নিল উরুগুয়ে: স্পেনের কাছে হার

14

ইরানে পরমাণু পরিদর্শকদের ফেরার অনুমতি

15

সংসদ লুকে নজর কাড়লেন কঙ্গনা রানাউত: শুধু ব্যাগ ও ঘড়ির দামই ৫

16

কাতারে এলএনজি কেন্দ্রে বিস্ফোরণে নিহত ১৩

17

বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্

18

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ও আব

19

নতুন ক্লাবে দুর্দান্ত শুরু: মোহামেদ সালাহর জোড়া গোলে ট্রাবজো

20