|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মাঝে চীনের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে দীর্ঘ সংঘাতের পর নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করতে চীনের তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র (ম্যানপ্যাডস) সংগ্রহ করতে যাচ্ছে ইরান। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এসব ক্ষেপণাস্ত্রের প্রথম চালান তেহরানের হাতে পৌঁছাতে পারে।

চুক্তির আওতায় ইরান প্রায় ৬০ থেকে ৭০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ৩০০ থেকে ৪০০টি চীনা নির্মিত ম্যানপ্যাডস সংগ্রহ করবে, যার মধ্যে কিউডব্লিউ-১২ (QW-12) ও এফএন-১৬ (FN-16) মডেলের ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে। সাম্প্রতিক সংঘাতে ইরানের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলার পর স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে দুর্বলতা প্রকাশ পেয়েছিল, তা কাটিয়ে উঠতে এই উদ্যোগকে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। হংকংভিত্তিক প্রতিষ্ঠান ঝংছিং বাওশাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট মধ্যস্থতাকারী হিসেবে এই চুক্তি সম্পন্ন করতে ভূমিকা রেখেছে।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ক্ষেপণাস্ত্র সরবরাহের খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে এবং চীন সবসময় শান্তি প্রতিষ্ঠার পক্ষে কাজ করে বলে জানিয়েছে। পাশাপাশি, পাকিস্তান থেকে এসব অস্ত্র স্থানান্তরের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে দেশটির সামরিক জনসংযোগ বিভাগ (আইএসপিআর)। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় দেশের প্রতিরক্ষা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইরান এখন ম্যানপ্যাডসের মতো সহজে বহনযোগ্য ও কার্যকরী অস্ত্র দিয়ে নিজেদের স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনে জোর দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে চিত্রা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু, অন্যজন এখনও নিখোঁজ

1

বৈশাখের আগে উত্তপ্ত ইলিশের বাজার: মহিপুরে মণ ১ লাখ ৪০ হাজার

2

ফুটবল বিশ্বকাপের শেষ ষোলো: টিকিটের দামে বড় ধস

3

২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন শুরু

4

নেপালকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের পথে এক ধাপ এগিয়ে গেল নেদারল

5

কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ২

6

২২ ক্যারেট স্বর্ণের ভরি কত, কমল দাম

7

আমিনবাজার ও মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের ন

8

তোরেসের ১০৬ মিনিট, স্পেনের অনন্ত অপেক্ষার অবসান

9

ভারতের আপত্তিতে নেপালের বিদ্যুৎ আমদানি আটকে গেল

10

মিয়ানমারে জান্তার নতুন কৌশলে কোণঠাসা বিদ্রোহীরা

11

জিটিএ ৬-এর প্রি-অর্ডার ডেট ও কভার আর্ট প্রকাশ

12

পশ্চিমবঙ্গে তৃণমূলের নাম-নিশান মুছে দেওয়ার হুঁশিয়ারি মুখ্যমন

13

জাতিসংঘের সদরদপ্তরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

14

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ইরানের নতুন হামলা

15

ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য: যুক্তরাষ্ট

16

সন্ধ্যার মধ্যেই ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপ

17

বিশ্বকাপের উত্তেজনায় অমিতাভ বচ্চন: সোশাল মিডিয়ায় দিলেন নতুন

18

নিষিদ্ধ দলের অস্থিতিশীলতার পরিকল্পনা নস্যাৎ করেছে ডিএমপি

19

ফাইনালের আগে আর্জেন্টিনা ও মেসির প্রশংসায় পঞ্চমুখ রোনালদিনহো

20