|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিজের বাড়ির জানালা সংস্কারে কি এমন অবহেলা করতেন

সৈয়দপুর রেলওয়ে কারখানায় রেলকোচ সংস্কারের নিম্নমানের কাজ দেখে চরম অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি কড়া ভাষায় বলেন, এত বড় একটি কারখানায় কোচের সংস্কার কাজের মান যদি এই পর্যায়ের হয়, তবে তা বন্ধ করে দেওয়া উচিত। নিজে স্বচক্ষে কারখানায় না আসলে এই অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র কখনো বিশ্বাসই করতে পারতেন না।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে আকস্মিকভাবে সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে যান মন্ত্রী। কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখার একপর্যায়ে রেলকোচের জানালা সংস্কারের অত্যন্ত নিম্নমানের কাজ তাঁর চোখে পড়ে। তখন কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদকে উদ্দেশ্য করে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন, ‘এ কারখানায় যেভাবে জানালা সংস্কার করা হচ্ছে, এর চেয়ে অনেক ভালো কাজ যেকোনো ছোটখাটো স্থানীয় ওয়ার্কশপেও করা সম্ভব। নিজের বাড়ির জানালা সংস্কার করতে হলেও কি আপনারা এভাবে অবহেলা করে কাজ করতেন?’

পরে কারখানার বিভাগীয় কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী শেখ রবিউল আলম সাফ জানিয়ে দেন যে, যাত্রীদের ভ্রমণ স্বাচ্ছন্দ্য ও রেলের সেবার মান বাড়াতে হলে সংস্কারকাজে ব্যবহৃত সামগ্রী ও কাজের গুণগত মান শতভাগ নিশ্চিত করতেই হবে। এ ধরনের গাফিলতি ভবিষ্যতে আর কোনোভাবেই বরদাশত করা হবে না। এই আকস্মিক পরিদর্শনের সময় মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ও মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) হাবিবুল হাসান রুমি। এছাড়াও নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবীর, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকলিমা এবং রেলওয়ের পশ্চিমাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আম ব্যবসায়ীদের লেনদেন সহজ করতে ছুটির দিনেও খোলা ব্যাংক

1

ব্রাজিলের সমর্থনে শরিফুল রাজ

2

বিদায়ী কোচ দিদিয়ের দেশমকে এমবাপ্পের আবেগঘন বার্তা

3

লন্ডনের কভেন্ট গার্ডেনে পথচারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাত, নারী

4

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: একমত দুই পক্ষ

5

বড় আসরে রোনালদোর গোলখরা দীর্ঘায়িত

6

অসুস্থ জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপা

7

সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ: আপনার শিশুক

8

মেঘনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: ঢাকা ও চট্টগ্রামসহ ৭ জেলা

9

বন্ধ সরকারি কারখানায় বিনিয়োগে আগ্রহী ১৪ শিল্পগোষ্ঠী, সরকার

10

ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ডোনাল্ড

11

বগুড়ায় বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কা, হেলপারসহ নিহত ২

12

মেসি পেনাল্টি নিতে ভয় পাবে না, সেমিফাইনাল নিয়ে মন্তব্য ইংলিশ

13

আফগান সীমান্তে পাকিস্তানের সামরিক অভিযান: ২৯ জঙ্গি নিহত

14

সব ছাড় পেরিয়ে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছা

15

এবার কুর্দি অঞ্চলে ইরানের হামলা: মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে

16

১১ রাজ্যে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উইকেন্ডে কেমন থাকবে বাংল

17

ডেঙ্গুতে চিকিৎসকের মৃত্যু, মুগদা মেডিকেলে কর্মরত ছিলেন আঁচল

18

নিকারাগুয়াকে ৬-১ ব্যবধানে উড়িয়ে দিল কিউরাসাও

19

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও মাদ্রাসাছাত্রদের সংঘর্ষ, প্রত্যাহার

20