দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

সতর্কবার্তা অমান্য করায় হরমুজে তিনটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে আইআরজিসি

০ শেয়ার
সতর্কবার্তা অমান্য করায় হরমুজে তিনটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে আইআরজিসি

হরমুজ প্রণালিতে অবৈধভাবে চলাচল ও সতর্কবার্তা অমান্য করার অভিযোগে তিনটি তেলবাহী জাহাজে হামলা চালিয়ে সেগুলোকে থামিয়ে দেওয়ার দাবি করেছে ইরানের আইআরজিসি।

সংক্ষেপে মূল তথ্য
  • ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, হরমুজ প্রণালিতে অবৈধভাবে চলাচলকারী এবং সতর্কবার্তা অমান্যকারী তিনটি তেলবাহী জাহাজে হামলা চালিয়ে সেগুলোকে থামিয়ে দেওয়া হয়েছে।
  • বুধবার (২৯ জুলাই) সকালে আইআরজিসির নৌবাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, জাহাজগুলো তাদের নির্দেশনা ও সতর্কবার্তা উপেক্ষা করে অনিরাপদ ও অবৈধ নৌপথে চলাচল অব্যাহত রাখায় এই পদক্ষেপ নেওয়া হয়।
  • বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, এই অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর অবৈধ হস্তক্ষেপ এবং নিষেধাজ্ঞা ও নির্দেশনার কঠোর জবাব দেওয়া হবে এবং হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় থাকবে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, হরমুজ প্রণালিতে অবৈধভাবে চলাচলকারী এবং সতর্কবার্তা অমান্যকারী তিনটি তেলবাহী জাহাজে হামলা চালিয়ে সেগুলোকে থামিয়ে দেওয়া হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে আইআরজিসির নৌবাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, জাহাজগুলো তাদের নির্দেশনা ও সতর্কবার্তা উপেক্ষা করে অনিরাপদ ও অবৈধ নৌপথে চলাচল অব্যাহত রাখায় এই পদক্ষেপ নেওয়া হয়।

বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, এই অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর অবৈধ হস্তক্ষেপ এবং নিষেধাজ্ঞা ও নির্দেশনার কঠোর জবাব দেওয়া হবে এবং হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় থাকবে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, গত ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও যুক্তরাষ্ট্র বারবার ইরানের ভূখণ্ড লঙ্ঘন করেছে। এছাড়া গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রথম ধারায় সব ধরনের আগ্রাসন বন্ধের শর্ত থাকলেও যুক্তরাষ্ট্র তা মানছে না বলে অভিযোগ করা হয়।

আইআরজিসি জানায়, ওই সমঝোতার অংশ হিসেবে ইরান হরমুজে নিরাপদ নৌপথ নির্ধারণ করে দিলেও যুক্তরাষ্ট্র তা এড়িয়ে অবৈধ রুটে জাহাজ চলাচলে সহায়তা করছে। হরমুজ প্রণালিতে যেকোনো অবৈধ জাহাজ চলাচল ও লঙ্ঘনের ঘটনায় ইরানের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দিতে বদ্ধপরিকর বলে বিবৃতিতে হুশিয়ারি দেওয়া হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ফুটবল তুলতে গিয়ে মেঘনা নদীর স্রোতে তলিয়ে গেল যুবক | Laxmipur News

2

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও রণতরী বৃদ্ধি: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে?

3

ফাঁসির দণ্ড মাথায় নিয়ে কনডেম সেলে দিন কাটছে মিন্নির

4

বন্ধ সরকারি কারখানায় বিনিয়োগে আগ্রহী ১৪ শিল্পগোষ্ঠী, সরকারের কাছে ৮৬ প্রস্তাব

5

তাড়াইলে সপ্তাহের ব্যবধানে বেড়ে কাঁচা মরিচের কেজি ২০০ টাকা

6

আবু সাঈদ হত্যায় দুই পুলিশের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায়

7

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত: ১৫৫৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১ লাখ ৭০ হাজার যাত্রী

8

ঈদুল আজহা ২০২৬ সম্ভাব্য তারিখ | ঢাকা ফাইলস

9

ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির সম্ভাবনা নেই: রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ

10

স্পিকার হিসেবে মেয়াদ শেষেই রাজনীতি থেকে অবসরে যেতে চান মেজর হাফিজ