দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Jun 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে মঞ্চ প্রস্তুত, প্রধানমন্ত্রীর অপেক্ষায় হাজারো মানুষ

০ শেয়ার
শ্রীমঙ্গলে মঞ্চ প্রস্তুত, প্রধানমন্ত্রীর অপেক্ষায় হাজারো মানুষ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ দুপুর ১টায় তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অধীর অপেক্ষায় হাজারো মানুষ।

সংক্ষেপে মূল তথ্য
  • মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ।
  • এখন শুধু অপেক্ষা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের।
  • আজ বুধবার (১৭ জুন) চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুপুর ১টায় তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ। এখন শুধু অপেক্ষা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের।

আজ বুধবার (১৭ জুন) চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুপুর ১টায় তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাস, সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহনে করে সমাবেশস্থলে ভিড় জমাতে শুরু করেছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এসময় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও রোগীদেরকে সহয়তা চেক প্রদান করবেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রী সিলেট থেকে সড়ক পথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

সরেজমিনে দেখা যায়, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর সমাবেশে নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগদান করছে। নানান রঙের পোশাক পরে সমাবেশেস্থলে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এসেছে, মাঠের একপাশে উপকারভোগীরাও অপেক্ষমান। দলীয় নেতাকর্মীরা দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর দর্শন পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শাহান আলী মুসা বলেন, আমি সকাল ৯টায় এসেছি প্রধানমন্ত্রীকে দেখার জন্য। চায়ের দেশে তিনি এসেছেন এজন্য আমার মতো হাজার হাজার মানুষ আসছে। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শ্রীমঙ্গল শহর নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

আ.লীগের ১৫ বছরের চেয়ে ৩ মাসে বেশি কাজ হয়েছে: মির্জা ফখরুল

2

ভূমধ্যসাগরে ট্র্যাজেডি: ২২ জনের মৃত্যু ও ২১ বাংলাদেশি উদ্ধার ২০২৬

3

কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি: যুবক আটক

4

ফিফা বিশ্বকাপ ২০২৬: ম্যাচ পাতানোর কোনো প্রমাণ পায়নি ফিফার ইন্টেগ্রিটি টাস্ক ফোর্স

5

ইয়েমেন অবরোধ অব্যাহত রাখলে সৌদি আরবের বিপর্যয় ঘটবে: হুথি হুঁশিয়ারি

6

সিরাজগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত: এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের দাবি

7

নৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি খামেনি: সাবেক ব্রিটিশ কূটনীতিকের পর্যবেক্ষণ

8

সিআইএ-র গোপন প্রতিবেদন: গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভাঙার ঝুঁকিতে ইসরাইল

9

বিশ্বকাপজয়ী দলকে কেন আসল ট্রফির বদলে নকল ট্রফি দেওয়া হয়?

10

দৈনন্দিন জীবনে ভারসাম্য আনার ২টি দারুণ ইসলামী উপায়