|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধানমন্ডি লেকের উন্নয়নে দুটি মেগা প্রকল্প

ধানমন্ডি লেকের সার্বিক উন্নয়ন ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে এটিকে নগরবাসীর জন্য একটি আকর্ষণীয় বিনোদনকেন্দ্রে রূপান্তর করতে দুটি বিশেষ প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই অংশ হিসেবে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ধানমন্ডির ৩/এ এলাকায় আনুষ্ঠানিকভাবে ‘ধানমন্ডি লেকের পুনঃখনন কাজ’-এর উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, নির্বাচনের আগে দেওয়া এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রকল্পের বিস্তারিত নকশা বা ডিটেইল ডিজাইন প্রস্তুত করা হয়েছে এবং সেই অনুযায়ী লেকের উন্নয়নকাজ পরিচালিত হবে। এই প্রকল্পের আওতায় ধানমন্ডি লেকে আকর্ষণীয় ক্যাফে, আধুনিক ওয়াকওয়ে এবং নগরবাসীর অবসর কাটানোর জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা তৈরি করা হবে, যা শুধু ধানমন্ডিবাসী নয়, বরং পুরো রাজধানীর মানুষের বিনোদনের পরিধি বাড়িয়ে দেবে।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানান, লেকের নিচের জমে থাকা স্ল্যাশ বা জঞ্জাল পরিষ্কারের মাধ্যমেই কাজ শুরু হয়েছে। এরপর ধাপে ধাপে লেকের পানি পরিচ্ছন্ন করা, সাইডওয়াল সংস্কার, বিদ্যমান ওয়াকওয়ে আধুনিক ও প্রশস্ত করা, গাছপালার মাধ্যমে সৌন্দর্যবর্ধন এবং উন্নত লাইটিংয়ের ব্যবস্থা করা হবে। এছাড়া শিশুদের বিনোদনের জন্য লেকে স্পিডবোট চালুর পরিকল্পনাও রয়েছে।

লেকের সার্বিক পরিবেশ উন্নত করার পাশাপাশি পুরো ধানমন্ডি এলাকাকে নতুনভাবে সাজানোর কথা উল্লেখ করে তিনি বলেন, ধানমন্ডি লেক এলাকায় একটি ‘নজরুল মঞ্চ’ নামে আধুনিক সাংস্কৃতিক মঞ্চ নির্মাণ করা হবে। রবীন্দ্র সরোবরের আদলে নির্মিত এই চত্বরে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি একটি মানসম্মত লাইব্রেরি, ক্যাফে ও পড়ালেখার পরিবেশ রাখা হবে, যাতে এটি ঢাকার মানুষের একটি প্রধান উন্মুক্ত সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্রে পরিণত হতে পারে। তবে লেকটির দীর্ঘস্থায়ী সৌন্দর্য ও সুস্বাস্থ্য বজায় রাখতে এবং বারবার দূষণ রোধ করতে নগরবাসীর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮

1

গাজীপুরে ফল মেলার উদ্বোধন

2

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তে বিদ্যুৎ বিভাগের কঠোর নি

3

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল বিদেশ সফর: জাতীয় সংসদে সর্বস

4

প্রথম ইউরেনিয়াম চালানের সফল আগমন ঢাকায়

5

বল স্টাম্পে লেগেও বেঁচে গেলেন ক্যামেরন গ্রিন, ভাগ্যের সহায়তা

6

লখনউয়ের কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪

7

ভিনিসিয়ুস জুনিয়র: দারিদ্র্য জয় করে বিশ্বমঞ্চে

8

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের লুডু খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১

9

সুস্থ কিডনির রহস্য: দৈনন্দিন অভ্যাসেই দূরে রাখুন নীরব ঘাতক

10

৬ হাজার পাউন্ড থেকে ৬ বিলিয়নের সাম্রাজ্য: কীভাবে বদলে গেল ক

11

২০২৬ ফিফা বিশ্বকাপের জাপান স্কোয়াড: নেতৃত্বে ওয়াতারু এন্দো

12

‘এই ব্রাজিল সেই ব্রাজিল নয়, কিন্তু তারপরও ব্রাজিলই’

13

পুলিশের বিরুদ্ধে গাঁজা বিক্রির সংবাদে দাউদকান্দির আইনশৃঙ্খলা

14

বিশ্বকাপ ফাইনালের উত্তেজনায় ঢাকা: মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প

15

সেমিফাইনালের আনন্দে আত্মহারা হবেন না, ভক্তদের সতর্কবার্তা স্

16

দামেস্কে ম্যাক্রোঁর সফরের মধ্যেই ভয়াবহ বিস্ফোরণ: আতঙ্কে সিরি

17

জ্বালানির দাম বৃদ্ধি ও এডিবির পূর্বাভাস: বড় চ্যালেন্জে তারেক

18

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছ

19

স্কুল-কলেজে অনলাইন ক্লাস ও সপ্তাহে ৬ দিন ক্লাসের পরিকল্পনা ২

20