|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঋণখেলাপি সত্ত্বেও বেক্সিমকোর ৩ প্রতিষ্ঠানকে বিশেষ ছাড়

দেশের রপ্তানি বাণিজ্য, এলপিজি সরবরাহ ও সরকারি প্রযুক্তি সেবা সচল রাখার স্বার্থে ঋণখেলাপি হওয়া সত্ত্বেও বেক্সিমকো গ্রুপের তিনটি প্রতিষ্ঠানকে বিশেষ ব্যাংকিং সুবিধা ও ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠান তিনটি হলো—শাইনপুকুর সিরামিকস, বেক্সিমকো এলপিজি ইউনিট-১ এবং বেক্সিমকো কম্পিউটার।

বিশেষ এই ছাড়ের ফলে প্রতিষ্ঠানগুলো খেলাপি ঋণ নবায়ন, নতুন ঋণপত্র (এলসি) খোলা এবং চলতি মূলধনের জোগান পাওয়ার সুযোগ পাবে। এজন্য বাংলাদেশ ব্যাংক আলাদা সার্কুলার জারি করে ব্যাংক কোম্পানি আইনের কয়েকটি সংশ্লিষ্ট ধারার প্রয়োগ নির্দিষ্ট মেয়াদের জন্য স্থগিত করেছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনা অনুযায়ী, সোনালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের আওতাধীন এক্সিম ব্যাংক থেকে বেক্সিমকোর এই কোম্পানিগুলো সুবিধাসমূহ গ্রহণ করতে পারবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, সোনালী ব্যাংকে খেলাপি থাকা শাইনপুকুর সিরামিকসকে রপ্তানি কার্যক্রম সচল রাখতে ১০৫ কোটি টাকার চলতি মূলধন সীমার আওতায় এলসি খোলা ও ঋণ নবায়নের সুযোগ দেওয়া হয়েছে, যা ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। অন্যদিকে, দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে ন্যাশনাল ব্যাংকে খেলাপি থাকা বেক্সিমকো এলপিজি ইউনিট-১-কে শতভাগ মার্জিনে এলসি খোলার সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা ওয়াসা, ডাক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মতো সংস্থায় আইটি সেবা সচল রাখতে এক্সিম ব্যাংকে থাকা বেক্সিমকো কম্পিউটারের মেয়াদোত্তীর্ণ ব্যাংক ও পারফরম্যান্স গ্যারান্টি বিশেষ বিবেচনায় নবায়নের অনুমতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বেক্সিমকো গ্রুপের সহ-সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী হুমায়ুনের সঙ্গ

1

স্বপ্ন-এর ৪১০ জিবি ডাটা ডার্ক ওয়েবে ফাঁস: ৪০ লাখ গ্রাহক চরম

2

১৭৮ দিনে হাম ও উপসর্গ নিয়ে ৯৯৯ জনের মৃত্যু

3

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ই-

4

নারীর সঙ্গে ভাইরাল ভিডিও ও ব্ল্যাকমেইল নিয়ে মুখ খুললেন জামায়

5

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় ওয়ানডে: টস জিতে ফিল্ডিংয়ে ভার

6

এমপি নাছির চৌধুরীর পারিবারিক বিরোধ নিয়ে সুপ্রিম কোর্টের জ্যে

7

এনবিআরের নতুন চেয়ারম্যান হিসেবে আহসান হাবিবের নিয়োগ

8

লাঙ্গল প্রতীকের চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা, পদ হারালেন

9

লালমনিরহাট সীমান্তে বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি

10

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা

11

আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ

12

গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে একই পরিবারের ৫৫ জনের লাশ উদ্ধার

13

১৯ নভেম্বর ‘মডেল খাল’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

14

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের আবাসন ঠিকানা নিবন্ধন বাধ্যতামূলক

15

ত্রাণের ভাগ না পেয়ে সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগ ছাত্রদ

16

হবিগঞ্জে লরি, ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, মহা

17

গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের আহ্বান জানাল যুক্তরাজ্য

18

গোল্ডেন বুট নিয়ে ভাবছেন না এমবাপ্পে, মূল লক্ষ্য বিশ্বকাপ জয়

19

১০ হাজার অনুপ্রবেশকারী ফেরত: শুভেন্দুর দাবিতে বিতর্ক

20