|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে গায়েহলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে গুলিতে আহত ৫

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গায়েহলুদের অনুষ্ঠানে ভিডিও করতে যাওয়ার সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) দিনগত রাত সোয়া ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনটি মোটরসাইকেল ও দুটি সিএনজিচালিত অটোরিকক্ষাযোগে কয়েজন নারীসহ একটি গায়েহলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে পেছন থেকে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে পড়ে গিয়ে নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু নামের পাঁচজন গুলিবিদ্ধ হন। তাদের মাথা, হাত ও পিঠে গুলি লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহত ক্যামেরাম্যান নজরুল ইসলাম শান্তর দাবি, হামলাকারীদের মধ্যে স্থানীয় হারুন ও পিচ্চি রিয়াদকে তিনি চিনতে পেরেছেন এবং পিচ্চি রিয়াদ তাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেয়। স্থানীয়দের মতে, হারুন ও রায়হানের মধ্যকার পূর্ববিরোধের জের ধরেই মূলত প্রতিপক্ষ ভেবে এই হামলা চালানো হয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, ছররা গুলিতে পাঁচজন আহত হয়েছেন এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদের কাস্টোডিয়ান: স্থানীয় সরক

1

যুদ্ধবিরতির কয়েক ঘণ্টাতেই লেবাননে ইসরাইলি হামলা

2

শহীদের স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না: মাওলা

3

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন: ফাঁকা হতে চলা তিন পদে

4

নাটোরের লালপুরে খেলায় অতিথি না করায় ছাত্রদল নেতার বিরুদ্ধে

5

১৯ বছরের অপেক্ষা শেষ: প্রিয় নির্মাতা ফাহমির মুখোমুখি পলাশ

6

জামালপুরে চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

7

বিশ্ব ফুটবলে অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে স্পেন: সাফল্যে

8

আজ শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী ম্যাচে মেক্সিকো-দ. আফ্রিকা

9

গুগলে ‘চোরের দল’ সার্চ করলেই আর্জেন্টিনার নাম: কেন এমনটা হচ্

10

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার আশায় টানা তৃতীয় দিনে কমল তেলের দ

11

এইচএসসি পরীক্ষা ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর ব

12

বৃষ রাশির আজকের রাশিফল: ৬ আগস্ট ২০২৬

13

কাশ্মীরে বিক্ষোভ ও সংঘর্ষে পুলিশসহ নিহত ১১

14

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলু

15

ছুরি নয়, ককপিটের হাতুড়ি ব্যবহার করেছিলেন কো-পাইলট

16

সুনামগঞ্জে এমপির গলায় রামদা ধরে দলিলে সই নেওয়ার অভিযোগে মাম

17

৯ জুলাই প্রকাশিত হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল: যেভাবে জান

18

আর্জেন্টিনার লড়াকু মানসিকতা ও পারফরম্যান্সের প্রশংসায় ফিফা স

19

জ্বালানি সংকটের মধ্যে শোডাউন: পদ হারালেন নাটোরের ছাত্রদল নেত

20