|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফেসবুকে সরকারের সমালোচনা : ঢাবি ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়া এবং দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়। বহিষ্কৃত নেতার নাম আলামিন ফারাজি, যিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখার যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে সম্পৃক্ততা ও নিষ্ক্রিয়তার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। পাশাপাশি সংগঠনের সব স্তরের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বহিষ্কারের প্রতিক্রিয়ায় আলামিন ফারাজি জানিয়েছেন, তিনি দেশের স্বার্থে এবং সংশোধনের উদ্দেশ্যে যৌক্তিক ও ন্যায়ের জায়গা থেকেই সরকারের ভুলের সমালোচনা করেছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবেন। তিনি আরও উল্লেখ করেন, চাটুকাররা একদিন বর্তমান সরকারকে ডুবিয়ে দিতে পারে এবং দেশের যেকোনো প্রয়োজনে তিনি সবসময় রাজপথে বা কলম হাতে প্রস্তুত থাকবেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলে অনুপস্থিত চার বছর, হাজিরা খাতা বাড়ি নিয়ে স্বাক্ষর ও ন

1

মুক্তি পেলেন রাহুল গান্ধী, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অ

2

ম্যানচেস্টার সিটির সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি বাড়ালেন ফিল

3

আলঝেইমার্স চিকিৎসায় ওএলই অণুর নতুন আশা

4

যুদ্ধের মূল্য চুকাচ্ছেন দক্ষিণ এশিয়ার ২০০ কোটি মানুষ

5

বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

6

শিক্ষা ও প্রশিক্ষণ খাতে সহযোগিতা বাড়াচ্ছে ভিয়েতনাম ও ব্রুনা

7

কুমিল্লায় ফের জোরালো কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪

8

গণভোটের রায় ও গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ১১ দলীয় ঐক্যের

9

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি২০ সিরিজ প্রিভিউ

10

অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচ স্কোর ও লাইভ আপডেট |

11

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদ

12

মার্কিন নিষেধাজ্ঞায় বিপর্যস্ত কিউবা: ‘আরেকটি গাজা’ হয়ে ওঠার

13

আগামীকাল সকাল ১০টায় প্রকাশিত হবে ২০২৬ সালের এসএসসি ও সমমানের

14

মর্যাদা রক্ষার লড়াইয়ে ফুটবলাররাও: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

15

রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিক বঙ্গভবনে উঠছেন মির্জা ফখরুল ইসল

16

শেখ হাসিনার মৃত্যু ও কবর এই দেশে হবে না: সারজিস আলম

17

নয়াপল্টনে যুবদলের পদবঞ্চিতদের অবস্থান

18

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে কে হচ্ছেন প্রার

19

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশীদারিত্ব বাড়া

20