|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কার কাছে বড় হারে এশিয়ান গেমস থেকে পদকহীন ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ক্রিকেটে ব্রোঞ্জ পদক জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। পদক নির্ধারণী লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। এর আগে নারী ক্রিকেট দলও কোনো পদক ছাড়াই আসর শেষ করায়, এবারের এশিয়ান গেমস থেকে ক্রিকেটে বাংলাদেশের ঝুলিতে কোনো পদক যোগ হলো না। এই টুর্নামেন্টে উশুর একটিমাত্র ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে দেশকে।

ব্রোঞ্জ ফাইনালে টস হেরে প্রথমে বোলিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। ইনিংসের শুরুতেই পেসার মেহেদী হাসান এবং আন্তর্জাতিক অভিষেকে আলো ছড়ানো আলিস আল ইসলামের কল্যাণে মাত্র ২১ রানেই শ্রীলঙ্কার ৪ উইকেট তুলে নেয় টাইগাররা। কিন্তু সেই শুরুর সুবিধা ধরে রাখতে পারেনি বাংলাদেশ দল। মাঝের ওভারগুলোতে শ্রীলঙ্কার ব্যাটাররা ঘুরে দাঁড়ান। বিশেষ করে ইনিংসের শেষ দিকে থারিন্দু রত্নায়েকের ঝড়ো ব্যাটিং ম্যাচের পুরো দৃশ্যপট বদলে দেয়। তিনি মাত্র ৩২ বলে ৭টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৬৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। শেষ ৫ ওভারে শ্রীলঙ্কা ৮৩ রান যোগ করলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় লঙ্কানরা। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান, সাইফ হাসান এবং মোস্তাফিজুর রহমান প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন।

জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলের টপ অর্ডারের চার ব্যাটার সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস এবং তাওহিদ হৃদয় দলীয় ২৩ রান তুলতেই প্যাভিলিয়নে ফিরে যান। এর মধ্যে সাইফ, তানজিদ ও লিটন কোনো রান না করেই আউট হন। পরবর্তী সময়ে লোয়ার অর্ডারে নাসুম আহমেদ ২৮ বলে ২৬ রান এবং ইয়াসির ও পারভেজ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও পরাজয় এড়াতে পারেননি। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে মাত্র ১০২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ ইনিংস। শ্রীলঙ্কার পক্ষে থুসারা, রত্নায়েেকে, ভিয়াসকান্ত ও সাহান দুটি করে উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত-পাকিস্তানও যা পারেনি, সে রেকর্ড গড়ে ফেলল বাংলাদেশ

1

জমির শ্রেণি নির্ধারণে জটিলতা দূর করল নিবন্ধন অধিদপ্তর: খতিয়া

2

যে কারণে জীবনের শেষ সময়ে আর জন্মদিন পালন করতেন না ‘মিয়া ভাই’

3

খাবার-পানি ছাড়া ১১ দিন ভূমধ্যসাগরে ভেসে থাকার পর প্রাণ গেল

4

বুরুন্ডিতে সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১৩, আহত ৫৭

5

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

6

স্কটল্যান্ডের কাছে হারলে ব্রাজিলের সমীকরণ

7

নোরার গানে ‘অশ্লীলতা’: কঙ্গনার তোপ ও ইউটিউব থেকে গান উধাও!

8

প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন অভিন

9

আমেরিকা বনাম কলম্বাস ক্রু লিগস কাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ প

10

কলম্বিয়ার নতুন ডানপন্থি সরকারকে ১ বিলিয়ন ডলার নিরাপত্তা সহ

11

আইফোন ১৮ প্রো লাইনআপে আসছে নতুন রঙ, ফাঁস হলো তথ্য

12

দেশের ৮৭টি হাসপাতালে চালু হলো পূর্ণাঙ্গ অটোমেশন ব্যবস্থা

13

৩৬ জুলাই স্মারক উপলক্ষে টেলিটকের বিশেষ অফার, ৩৬ টাকায় মিলছে

14

কুরাসাওয়ের অভাবনীয় ফুটবল রূপকথা

15

স্লোভাকিয়ায় ৭৮টি মাথাছাড়া কঙ্কাল উদ্ধার

16

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি: আমির পদে বহাল চরমোনাই

17

ঘুষসাইট: বেনামে সরকারি খাতের দুর্নীতির তথ্য তুলে ধরতে দুই তর

18

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাক হাইকমিশনারের সাক্ষাৎ

19

শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: মিজানুর রহমান আজহারী

20