দেশের বাজারে বড় ব্যবধানে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে সোমবার (২৯ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্যতালিকা প্রকাশ করা হয়। বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৩,২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকেই এই নতুন দর কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, বর্তমানে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকায় বিক্রি হচ্ছে। বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলঙ্কারের ডিজাইন ও কারুকাজ অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। উল্লেখ্য যে, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৮৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।
মন্তব্য করুন