|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢালিউডে পরিবর্তনের হাওয়া: কাজের মান ও পেশাদারিত্ব নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সময়ের সাথে তাল মিলিয়ে বিশ্ব চলচ্চিত্রের পাশাপাশি ঢালিউডেও কাজের পরিবেশ, প্রস্তুতি এবং ভাবনায় এক বড় ধরনের পরিবর্তনের হাওয়া বইছে। আধুনিক প্রযুক্তি ও নতুন দৃষ্টিভঙ্গির ছোঁয়ায় বদলে যাচ্ছে দেশীয় সিনেমার সামগ্রিক চিত্র। ঢালিউড কুইন অপু বিশ্বাসের মতে, সিনেমার কাজের মান বজায় রাখতে এখন আর কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই; প্রয়োজন শতভাগ পেশাদারিত্ব এবং নিখুঁত নিবেদন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন চলচ্চিত্র ও কাজের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে তিনি দেশের সিনেমার বর্তমান প্রেক্ষাপট এবং কারিগরি টিমের কাজের দারুণ প্রশংসা করেন।

বাংলাদেশের কারিগরি কুশলীদের উচ্চ মেধার কথা উল্লেখ করে অপু বিশ্বাস জানান, দেশের টেকনিশিয়ানরা অসম্ভব মেধাবী বলেই আজ শিল্পীরা এই অবস্থানে পৌঁছাতে পেরেছেন। তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে নিজেদের আপডেট করাও সমানভাবে জরুরি। কাজের ক্ষেত্রে বর্তমান সময়ের টিমগুলো আগের তুলনায় অনেক বেশি প্রফেশনাল উল্লেখ করে তিনি বলেন, কাজের প্রতি শতভাগ ডেডিকেশন না থাকলে ভালো কিছু সম্ভব নয়। অতীতের সীমাবদ্ধতার দিনে লোকেশন বা অন্যান্য বিষয়ে অনেক সময় কম্প্রোমাইজ করতে হতো, কিন্তু বর্তমানের নতুন টিমগুলো গল্পের প্রয়োজনে কোনো আপস করে না। তাদের এই অদম্য মনোযোগই প্রমাণ করে যে তারা কতটা পেশাদার এবং সিনেমাকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার জন্য এই মানসিকতাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন।

স্বদেশি টিমের সাথে কাজ করার অনুভূতি সবসময়ই বিশেষ কিছু উল্লেখ করে এই চিত্রনায়িকা বলেন, কাজের পাশাপাশি এই টিমের মাঝে এক ধরনের আন্তরিকতা ও ভালোবাসাও কাজ করে। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে কাজের ভালো-মন্দ মূল্যায়ন করার যে জাজমেন্ট পাওয়ার তার তৈরি হয়েছে, সেই জায়গা থেকেই তিনি মনে করেন ঢালিউডের এই পরিবর্তনের ধারাটি সত্যিই বেশ আশাজাগানিয়া ও প্রশংসনীয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশাসনের নীরবতার প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষ

1

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি, গুলিবিদ্ধসহ আহত ১০

2

১৮তম অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

3

অক্টোবরের শুরুতেই মৌসুমি বায়ুর বিদায়: শীত কি তবে দ্রুতই আস

4

শক্তিশালী টাইফুন ‘বাভি’র তাণ্ডব: চীনে নিরাপদ আশ্রয়ে ২০ লাখ ম

5

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে:

6

১৭ বছর পর বাবার সন্ধানে আবেগঘন চিঠি বেলুচ মানবাধিকারকর্মীর

7

চট্টগ্রাম-কক্সবাজারসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

8

যে কারণে তৎকালীন ডিবিপ্রধান হারুনের ওপর বিরক্ত ছিলেন শেখ হাস

9

ইনফান্তিনোর প্রতি আস্থা হারিয়ে সমর্থন প্রত্যাহারের পথে কনকাক

10

২৪ ঘণ্টার ব্যবধানে মিয়ানমারে দুবার ভূমিকম্প

11

চাকরি বিধি লঙ্ঘনের দায়ে বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক

12

দেশের পানি ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষজ্ঞদের সঙ্

13

‘সারের সংকট নেই, আতঙ্কিত হবেন না’: রাজশাহী বিভাগীয় কমিশনার

14

ব্রাজিলের বিরুদ্ধে বাংলাদেশের ৭ গোলের ঐতিহাসিক জয়

15

নোয়াখালীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে কলেজ প্রভাষকের লাশ

16

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল

17

শাকিবকে নিয়ে মিষ্টির নতুন বিতর্ক

18

প্রাণ গ্রুপে সেলস ম্যানেজার নিয়োগ

19

আর্জেন্টিনার লড়াকু মানসিকতার প্রশংসায় রিভালদো

20