|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

২৭ লাখ টাকা ঘুষ নিয়ে কারাবন্দি আ.লীগ নেতাকে ছাড়ানোর অভিযোগ সিএমপি ডিসির বিরুদ্ধে

২৭ লাখ টাকা ঘুষ নিয়ে কারাবন্দি আ.লীগ নেতাকে ছাড়ানোর অভিযোগ সিএমপি ডিসির বিরুদ্ধে

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর ও কারাবন্দি আওয়ামী লীগ নেতা জহুরুল আলম জসিমকে কারাগার থেকে মুক্ত করতে ২৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিসি মো. আমিরুল ইসলামের বিরুদ্ধে। সম্প্রতি সব মামলায় জামিন পাওয়ার পরও নতুন কোনো মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ না দেখিয়ে তাকে মুক্ত করার আশ্বাসে দুই দফায় এই বিশাল অঙ্কের টাকা দেওয়া হয়। আর পুরো এই আর্থিক লেনদেন ও তদবিরের মধ্যস্থতা করেছেন চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের নেত্রী ও ৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি সোনিয়া আজাদ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ৫ মার্চ ঢাকার বসুন্ধরা এলাকা থেকে জসিমকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে মোট ২৭টি মামলা দায়ের করা হয়। গত ৮ জুলাই সব মামলায় তার জামিন শেষ হওয়ার পর কারামুক্তির কথা ছিল। কিন্তু নতুন করে যাতে তাকে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো না হয়, সেজন্য ডিসি আমিরুলের সঙ্গে চুক্তি করে জসিমের পরিবার। প্রথম ধাপে জসিমের স্ত্রী তাসলিমা বেগম, ভাই আকবর হোসেন খোকন এবং মধ্যস্থতাকারী সোনিয়ার উপস্থিতিতে ডিসিকে ১২ লাখ টাকা দেওয়া হয়। তবে ডিসি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করতে ব্যর্থ হওয়ায় ওই দিনই জসিমকে কোতোয়ালি থানার একটি পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে শতভাগ মুক্তির আশ্বাসের কথা বলে দ্বিতীয় দফায় আরও ১৫ লাখ টাকা সরাসরি ডিসির হাতে তুলে দেওয়া হয় বলে দাবি করেছে পরিবারটি।

জানা গেছে, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সোনিয়া আজাদের স্বামী আবু নাসের চৌধুরী আজাদও গ্রেপ্তার হয়ে কারাগারে যান। আওয়ামী লীগ আমলে কমিউনিটি পুলিশিংয়ের সুবাদে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সখ্য থাকায় সোনিয়া খুব দ্রুত নিজের স্বামীকে মুক্ত করেন। কারাগারে জসিমের সঙ্গে একই কক্ষে থাকার সুবাদেই মূলত জসিমের পরিবার সোনিয়ার মাধ্যমে ডিসির সঙ্গে এই যোগাযোগ গড়ে তোলে। ভুক্তভোগী জসিমের ভাই আকবর হোসেন খোকন ক্ষোভ প্রকাশ করে জানান, জামিন পাওয়ার দিনও সাজানো মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এদিকে মধ্যস্থতাকারী সোনিয়া আজাদ গণমাধ্যমে দেওয়া বক্তব্যে দায়সারাভাবে স্বীকার করে বলেন, বর্তমান সময়ে জেল থেকে আসামি কীভাবে বের হয় তা সবাই জানে এবং তারা এই নিয়মের মধ্যেই পড়ে গেছেন।

অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা ঘুষ গ্রহণের সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স শাখার ডিসি মো. আমিরুল ইসলাম। তার দাবি, সাবেক কাউন্সিলর জসিমকে তিনি নিজেই ঢাকা থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিলেন, তাই তাকে কারামুক্ত করার বিষয়ে তদবির বা অর্থ নেওয়ার কোনো প্রশ্নই আসে না। উল্লেখ্য, এর আগে সাংবাদিকদের ওপর হামলা ও বিভিন্ন বিতর্কের জেরে গত ১৮ জুন তাকে উত্তর বিভাগ থেকে সরিয়ে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স শাখায় বদলি করা হয়েছিল। চাঞ্চল্যকর এই অর্থ লেনদেন ও দুর্নীতির অভিযোগ নিয়ে বর্তমানে পুলিশ বিভাগে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড: মৃতের সংখ্যা বেড়ে ৩০

1

খুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে টিকটিকি পাওয়ার অভিযোগ,

2

হোলি আর্টিজান হামলার ১০ বছর: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্য ও স

3

সৌদি আরবে গৃহকর্মীদের আকামা বা রেসিডেন্সি পারমিট নিয়ে নতুন ও

4

ফিফার বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ মিশরের কোচের

5

সাভারে আ.লীগের ৬ নেতাকর্মী আটক

6

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

7

চীনের লিঙ্গ ভারসাম্যহীনতা ও ব্রাইড প্রাইসের সুযোগ নিয়ে সর্বস

8

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নি

9

প্রতিপক্ষের খেলোয়াড় সংকটে ইংল্যান্ড সফরে বার্সেলোনার ম্যাচ ব

10

বিরোধী দলীয় সংসদ সদস্যদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্

11

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প: নিহত ৭৭, জরুরি অবস্থা জারি

12

আ.লীগের ১৫ বছরের চেয়ে ৩ মাসে বেশি কাজ হয়েছে: মির্জা ফখরুল

13

হরমুজ নিরাপত্তা ও দ্বিপাক্ষিক আলোচনা নিয়ে ওমান সফরে আরাগচি

14

আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

15

মধ্যপ্রাচ্য সংকট ও ফেডের সিদ্ধান্তের প্রভাব: বিশ্ববাজারে স্ব

16

হাসপাতালে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, রোগী পলাতক

17

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএসই জয় করার সহজ উপায়:数理科ে সফলত

18

পেপ গার্দিওলার বার্সেলোনা ও মেসির বিপক্ষে খেলা ছিল দুঃস্বপ্ন

19

ঢাকাসহ দেশের ১৮ জেলায় বজ্রসহ ঝড়বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে সং

20