|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য রাস্তায় নেমেছি: জামায়াত আমির

টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নব্য স্বৈরশাসন এবং জনগণের অধিকার হরণের বিরুদ্ধে দেশবাসীকে মুক্ত করতে তাঁরা রাজপথে নেমেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে এবং মাঝখানে কোনো বিশ্রাম বা বিরতি থাকবে না।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে টাঙ্গাইলের নগর জলফৈ বাইপাস রোডের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, দেশের ৭০ শতাংশ মানুষের ভোটের রায়কে সম্মান জানানো হয়নি। ১৪০০ মানুষের জীবন ও রক্তের বিনিময়ে অর্জিত ক্ষমতার মসনদে বসে জনগণের সঙ্গে বেইমানি করা হয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়ন করা হয়নি। প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও অনির্বাচিত লোকজনকে বসানো এবং জনগণের মৌলিক অধিকার রক্ষা করতে বর্তমান প্রশাসন পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ সময় সাধারণ মানুষের জীবনযাত্রার করুণ চিত্র তুলে ধরে জামায়াত আমির বলেন, টাঙ্গাইলের মতো জায়গায় যেখানে অনেক এলাকায় গ্যাসের পাইপলাইন নেই, সেখানে ৭০০ টাকার এলপিজি সিলিন্ডার এখন ২২০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া দাম, বিদ্যুৎ সংকট এবং দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই এই আন্দোলন গড়ে তোলা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

জনগণের প্রয়োজন ও সমসাময়িক বাস্তবতার প্রেক্ষাপটে পূর্বে ঘোষিত ৬ দফা দাবি বর্তমানে ৮ দফায় উন্নীত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে এই দফা আরও পরিবর্তন বা এক দফায় পরিণত হতে পারে। সরকারের উদ্দেশে তিনি বলেন, দাবি আদায় করেই ঘরে ফিরবে এই অবিরাম কাফেলা। টাঙ্গাইলের এই পথসভা শেষে আগামী দিনের আন্দোলনের জন্য সবাইকে ঘরে ঘরে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে বিশ্বকাপ জয়ের শুভেচ্ছা জানালেন শাকিব, বুবলী ও অপু বি

1

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

2

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে

3

নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রতিবেশী রবিউলের মৃত্যুদণ্

4

লেবানন ইসরাইলের খেলার মাঠ হওয়া উচিত: ইসরাইলি মন্ত্রী

5

জিন্দেগি না মিলেগি দোবারা ২ : ফিরছে তিন বন্ধুর গল্প

6

মার্কিন হামলায় ইরানের ৭ সেনা ও ৩০ বেসামরিক নাগরিক নিহত

7

মণিরামপুরে জামায়াতের ৩ নেতার পদ স্থগিত

8

ভোলার দৌলতখানে উজান থেকে নেমে আসা পানি ও অস্বাভাবিক জোয়ারে দ

9

পরাজয় মেনে নেওয়া কঠিন: স্পেন ম্যাচের পর হতাশ ম্যাক্রোঁ

10

সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক চুক্তির অনুমোদন দিলেন মার্কিন

11

জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল বাংলাদ

12

ইউরোপের সঙ্গে যুদ্ধ নয়, সম্পর্ক পুনঃস্থাপনে প্রস্তুত রাশিয়

13

লিগস কাপে আজ মুখোমুখি এলএএফসি ও গুয়াদালাজারা, প্রিভিউ ও বেট

14

মুনিয়োজকে কিনছে লিভারপুল

15

একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালায় বড় পরিবর্তন

16

নেতানিয়াহুর কি মৃত্যু হয়েছে?

17

ইন্ডিয়ান আইডল ১৬-এর মুকুট জিতলেন ওডিশার জ্যোতির্ময়ী, পেলেন

18

বিসিবি সভাপতি পদের পর এসিসির চাকরিও হারালেন আমিনুল ইসলাম বুল

19

স্পিকার হিসেবে মেয়াদ শেষেই রাজনীতি থেকে অবসরে যেতে চান মেজর

20