দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফিফা সভাপতি ইনফান্তিনোকে সমর্থন প্রত্যাহার ওয়েলসের

ফিফা সভাপতি ইনফান্তিনোকে সমর্থন প্রত্যাহার ওয়েলসের

বিতর্কিত সিদ্ধান্তের জেরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের সমর্থন প্রত্যাহার করেছে দ্য ফুটবল অ্যাসোসিয়েশন অব ওয়েলস (FAW)।

বিতর্কিত সিদ্ধান্তের জেরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে তার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেছে ওয়েলস। এর মধ্য দিয়ে প্রথম কোনো হোম নেশন হিসেবে ফিফা প্রধানের প্রতি অনাস্থা জানাল দ্য ফুটবল অ্যাসোসিয়েশন অব ওয়েলস (FAW)।

ফিফা প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে শেয়ার বিক্রি করার পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করায় ইনফান্তিনোর ওপর থেকে আস্থা হারিয়েছে ফুটবলের নীতিনির্ধারক ও অ্যাসোসিয়েশনগুলো। ইনফান্তিনোর এই লোভনীয় ও বিতর্কিত পরিকল্পনাটি বিশ্বজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয়। এমনকি ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা (UEFA) বিশ্বকাপসহ ফিফার সমস্ত প্রতিযোগিতা বয়কট করার হুমকি পর্যন্ত দিয়েছিল।

গত শনিবার উয়েফা এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ (Concacaf) উভয় সংস্থাই বিশ্ব ফুটবলের বর্তমান নেতৃত্বের সমালোচনা করে বিবৃতি প্রকাশ করে। এর ধারাবাহিকতায় বিশ্বের প্রথম দেশগুলোর একটি হিসেবে প্রকাশ্যে ইনফান্তিনোর প্রার্থিতার বিরোধিতা করল ওয়েলস।

ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশনের (FAW) এক বিবৃতিতে জানানো হয়, সুশাসন, প্রক্রিয়াগত স্বচ্ছতা, নেতৃত্ব, মূল্যবোধ এবং সঠিক বিচারবুদ্ধির ক্ষেত্রে সাম্প্রতিক ব্যর্থতার কারণে ইনফান্তিনো এফএডব্লিউর আস্থা পুরোপুরি হারিয়েছেন। ফুটবলের সর্বস্বার্থকে প্রাধান্য না দেওয়া এমন একটি ব্যর্থতা যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ২০২৭-২০৩১ মেয়াদের জন্য ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর পুনর্নির্বাচনের প্রার্থিতা থেকে তারা আনুষ্ঠানিকভাবে নিজেদের সমর্থন প্রত্যাহার করে নিচ্ছেন বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের সক্রিয় হয়ে ওঠার পেছনে জামায়াত ও এনসিপির দায় দে

1

স্পেনের বিশ্বকাপ জয় উদযাপন রূপ নিল বিষাদে,

2

মার্কিন আইটি খাতে বিপাকে হাজার হাজার ভারতীয় প্রযুক্তিবিদ

3

নাটোরের লালপুরে ইউএনও কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে মা

4

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যম

5

ফ্লুমিনেন্সে ফিরলেন থিয়াগো সিলভা

6

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে ঘুমন্ত শিক্ষার্থীকে সাপে কামড়

7

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ: সরাসরি দেখ

8

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা চালু ২০২৬ | হুমায়ুন কবিরের সুখ

9

আর কখনো যেন ক্যানসার বাসা বাঁধতে না পারে: তৃতীয় কেমোথেরাপি শ

10

জাতীয় সংসদে আয়াতের ভুল সংশোধন করলেন এমপি কামাল হোসেন

11

পুনর্গঠিত নগদ ইসলামিক শরিয়াহ বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত

12

যে কারণে একসময় আত্মহত্যার কথা ভেবেছিলেন হলিউড তারকা ব্র্যাড

13

দেশের বাজারে স্বস্তির খবর: স্বর্ণের দামে বড় পতন

14

শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে

15

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়ি ও

16

জাতিসংঘে নেতানিয়াহুর সমালোচনা নিউইয়র্কের মেয়র জোহরান মামদ

17

প্রতারকের খপ্পরে জার্মান পর্যটক, খোয়া গেছে ল্যাপটপ-ক্যামেরা

18

সাভারে পুলিশের ওপর হামলা: গ্রেফতার ২৪

19

এমবাপ্পের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুমকি প্যারাগুয়ের সিনেটরের

20