দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি

০ শেয়ার
১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি
লংমার্চপূর্ব সমাবেশে বক্তব্য রাখছেন ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের লংমার্চের প্রাক্কালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো দল বা গোষ্ঠীর জন্য নয়, ১৮ কোটি মানুষের পক্ষে এই লং মার্চ।

সংক্ষেপে মূল তথ্য
  • কোনো দল বা ব্যক্তির জন্য নয়, দেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্যই তাঁরা রাজপথে নেমেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
  • শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম অভিমুখী লংমার্চ শুরুর প্রাক্কালে উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
  • ছয় দফার সঙ্গে নতুন আরেকটি দাবি যুক্ত করে জামায়াত আমির বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট, এর সঙ্গে সপ্তম দফা হবে কোনো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে আমরা বরদাশত করব না।

কোনো দল বা ব্যক্তির জন্য নয়, দেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্যই তাঁরা রাজপথে নেমেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম অভিমুখী লংমার্চ শুরুর প্রাক্কালে উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ছয় দফার সঙ্গে নতুন আরেকটি দাবি যুক্ত করে জামায়াত আমির বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট, এর সঙ্গে সপ্তম দফা হবে কোনো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে আমরা বরদাশত করব না।’ সাধারণ মানুষ গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকটে জর্জরিত উল্লেখ করে তিনি বলেন, জনগণ আজ চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের হাতে জিম্মি। এ সময় সম্প্রতি সিফাত নামের এক তরুণকে আটকের প্রসঙ্গ টেনে তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, সিফাত প্রতিবাদের যে ভাষা ব্যবহার করেছে, তার মুখের সেই ভাষা হয়তো সবার নয়, তবে সে যে বিষয়ে প্রতিবাদ করেছে সে বিষয়ে দেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাত হয়ে গর্জন করবে। তরুণ সিফাতকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ‘যদি না ছাড়েন, তবে মনে রাখবেন,এক নূর হোসেন, এক ইয়াসমিন, এক ডাক্তার মিলন অনেকের গদি উলটপালট করে দিয়েছিল।’

লংমার্চের কর্মসূচি নিয়ে তিনি বলেন, ‘আমাদের কর্মসূচির ওষুধ ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে জনগণও কাউকে ছাড় দেবে না।’ সব ধরনের বাধা-বিপত্তি অতিক্রম করেই এই লংমার্চ চট্টগ্রাম পৌঁছাবে এবং ১৮ কোটি মানুষের প্রতিটি অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাজপথ ও জাতীয় সংসদে এই আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তিনি।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

জোড়া গোলে ঘরের মাঠে স্মরণীয় অভিষেক লেভানডফস্কির

2

আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

3

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাসিম হত্যা মামলায় বন্ধু আসিফের মৃত্যুদণ্ড

4

রিয়াদগামী ৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রবাসীরা

5

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে

6

ইন্ডিয়ান আইডল ১৬-এর মুকুট জিতলেন ওডিশার জ্যোতির্ময়ী, পেলেন ২৫ লাখ টাকা পুরস্কার

7

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

8

মক্কাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে সৌদি: হুথি নেতা

9

চলন্ত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালু হতেই চুরির হিড়িক, উধাও মূল্যবান ডিভাইস

10

ডাক বিভাগে ১৪টি ফুলফিলমেন্ট সেন্টার ও নতুন ফ্র্যাঞ্চাইজি সেবা চালুর উদ্যোগ