|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে ঘুমন্ত শিক্ষার্থীকে সাপে কামড়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে বিছানায় ঘুমিয়ে থাকা অবস্থায় এক শিক্ষার্থীকে বিষধর ‘কমন ক্রেইট’ বা পাতি কালাচ সাপ কামড় দিয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে হলের ১৩৮ নম্বর কক্ষে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে ওই শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আহত শিক্ষার্থীর নাম নূরনবী ইসলাম, তিনি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। হল সূত্রে জানা যায়, ভোরে নূরনবী নিজের কক্ষে ঘুমাচ্ছিলেন, এ সময় সাপটি বিছানায় উঠে তাঁর পায়ে দংশন করে। বিষয়টি বুঝতে পেরে তিনি সহপাঠীদের জানালে দ্রুত তাঁকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে প্রথমে মেডিকেল কেন্দ্রে এবং পরে রামেক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীম আহমেদ জানান, পরীক্ষার পর পাতি কালাচ সাপের দংশন নিশ্চিত হয়ে তাঁকে দুই ডোজ অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। এদিকে ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের বন্য প্রাণী ও পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সোয়ান’-এর সদস্যরা ওই কক্ষ থেকে প্রায় তিন ফুট লম্বা কালাচ সাপটি উদ্ধার করেন। কক্ষ অপরিচ্ছন্ন বা অগোছালো থাকলে এবং উষ্ণতার খোঁজে এ ধরনের সাপ বিছানায় চলে আসতে পারে বলে জানিয়েছেন পরিবেশকর্মীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীর সুচিকিৎসার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরের মাঠে শেষবার খেলতে নামছেন রোনালদো?

1

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের নির্দেশ

2

Bangladesh vs Australia Live Score & Prediction: ৩য় টি-টোয়

3

‘বন্দেমাতরম’ গান নিয়ে বিজেপির নিশানা সোনিয়া গান্ধীকে, তীব্র

4

নেইমারকে নিয়ে মন্তব্য করে তোপের মুখে জাপানি তারকা কেন্তো শিও

5

ফাইনালে হারলেও মেসিই বিশ্বসেরা: কষ্টের রাতে পাশে দাঁড়িয়ে আবে

6

‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা সম্পূর্ণ অসত্য ও কল্পনা

7

২৪ আগস্ট ২০২৬: দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণের দাম কত?

8

বিশ্বকাপে জাপানের ঐতিহাসিক জয়

9

এক সিনেমা করেই বলিউড ছাড়েন শাহরুখের নায়িকা গায়ত্রী জোশি

10

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিমানবাহিনী প্রধানের সৌজন্

11

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু ২৭ আগস্ট

12

১১ দলীয় ঐক্যের ঢাকা টু রংপুর লংমার্চ আজ

13

দেশের ১১ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কস

14

আইপিএলে কি কেকেআরে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া? সম্ভাব্য ট্রেড

15

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সেঞ্চুরি তানজিদের, চালকের আসনে

16

বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন, সাধারণ সম্পা

17

ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রুল খারিজ

18

ইন্দিরা গান্ধীর মতো কি আবারও ঘুরে দাঁড়াতে পারবেন মমতা বন্দ্য

19

নেপাল-তিব্বত সীমান্তে নতুন বন্যার আশঙ্কা: তিব্বতে উদ্ধারকাজ

20