দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাহউদ্দিন

০ শেয়ার
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাহউদ্দিন
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি কাজী সালাহউদ্দিন। ফাইল ছবি

ভুটানে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফের সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন কাজী সালাহউদ্দিন। এছাড়া কমিটিতে জায়গা পেয়েছেন সাব্বির আহমেদ আরিফ।

সংক্ষেপে মূল তথ্য
  • দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি পদে আবারও আসীন হতে যাচ্ছেন কাজী সালাহউদ্দিন।
  • শনিবার (১ আগস্ট) ভুটানে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে কার্যনির্বাহী কমিটির নির্বাচন হওয়ার কথা থাকলেও সভাপতি পদে কাজী সালাহউদ্দিন ছাড়া অন্য কোনো প্রার্থী না থাকায় তাঁর পুনর্নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত।
  • কংগ্রেসে আনুষ্ঠানিক পাস হলেই বিষয়টি চূড়ান্ত ঘোষণা করা হবে।

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি পদে আবারও আসীন হতে যাচ্ছেন কাজী সালাহউদ্দিন। শনিবার (১ আগস্ট) ভুটানে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে কার্যনির্বাহী কমিটির নির্বাচন হওয়ার কথা থাকলেও সভাপতি পদে কাজী সালাহউদ্দিন ছাড়া অন্য কোনো প্রার্থী না থাকায় তাঁর পুনর্নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত। কংগ্রেসে আনুষ্ঠানিক পাস হলেই বিষয়টি চূড়ান্ত ঘোষণা করা হবে। সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, উপযুক্ত প্রার্থীর সংখ্যা পদের চেয়ে বেশি না হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।

২০০৯ সাল থেকে টানা সাফ সভাপতির দায়িত্ব পালন করে আসছেন কাজী সালাহউদ্দিন। এর আগে সাফের গঠনতন্ত্রে ৭০ বছরের বেশি বয়সীদের নির্বাহী কমিটির পদে প্রার্থী হওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকলেও, গত বছর কলম্বোয় অনুষ্ঠিত সাফের বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বয়সের সেই সীমা তুলে নেওয়া হয়। যার ফলে তার আবারও প্রার্থী হতে কোনো বাধা থাকেনি।

এদিকে বাংলাদেশ থেকে এবার সাফ কমিটিতে আরও একজন নতুন মুখ যুক্ত হচ্ছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরিফ এবার প্রথমবারের মতো সাফের এক্সিকিউটিভ কমিটিতে জায়গা পাচ্ছেন। এছাড়া সহ-সভাপতি পদে শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে এবং এক্সিকিউটিভ কমিটিতে আরিফের সঙ্গে মালদ্বীপের হুসাইন শাফিউও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক

2

ফতুল্লায় শিশু ধর্ষণ চেষ্টাকারীকে ধরতে গিয়ে জনতার ইটের আঘাতে ওসি আহত

3

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার দীর্ঘ যানজট

4

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ২০০০ রান!

5

খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের বিশেষ সুযোগ: কারা পাবেন এই সুবিধা?

6

ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট উন্মোচন

7

কারাগারে অভিনেতা জাহের আলভী

8

টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

9

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল ছিল, জানাল আইএফএবি

10

আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা প্রধানমন্ত্রীর