দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার দীর্ঘ যানজট

০ শেয়ার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার দীর্ঘ যানজট

আষাড়িয়ারচর ব্রিজ সংস্কারের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর পর্যন্ত ৫০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • জরুরি সংস্কার কাজের কারণে ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাক জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
  • শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া এই যানজট শনিবার সকালেও অব্যাহত থাকায় ঘরমুখী ও বিদেশগামী যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন।
  • খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছিল।

জরুরি সংস্কার কাজের কারণে ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাক জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া এই যানজট শনিবার সকালেও অব্যাহত থাকায় ঘরমুখী ও বিদেশগামী যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছিল। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে শুক্রবার বেলা ১১টার দিকে সড়ক বিভাগ সেখানে জরুরি সংস্কারকাজ শুরু করে। কাজ চলাকালীন মহাসড়কের দুই লেনের পরিবর্তে এক লেন দিয়ে যানবাহন চলাচল করায় ধীরে ধীরে দীর্ঘ গাড়ির সারি তৈরি হয়। শনিবার অতিরিক্ত যানবাহনের চাপ ও এক লেন দিয়ে পারাপারের কারণে পরিস্থিতি আরও অবনতি হয় এবং যানজট ছড়িয়ে পড়ে কুমিল্লার চান্দিনা পর্যন্ত।

দীর্ঘ সময় ধরে গাড়িতে আটকে থেকে যাত্রীরা মারাত্মক বিপাকে পড়েছেন। বিশেষ করে বিমানযাত্রী ও বিদেশগামীরা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম উৎকণ্ঠায় পড়েন। স্টার লাইন ও সেন্টমার্টিন পরিবহনের চালকরা জানান, ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকতে হয়েছে তাঁদের।

দাউদকান্দি ও কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জানিয়েছেন, ব্রিজ সংস্কারের এক লেনের বাধ্যবাধকতার ফলেই এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে এবং যানবাহন চলাচল সচল রাখতে হাইওয়ে পুলিশের একাধিক টিম মহাসড়কে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা

2

শিশু নির্যাতন রোধে জাতীয় নিরাপত্তা টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকার কায়সার কামালের

3

যুক্তরাষ্ট্র-ইরান ঐতিহাসিক শান্তিচুক্তি

4

দুই দিনের সরকারি সফরে কাতারে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

5

জাগুয়ার নিয়ে এলো নতুন ইলেকট্রিক কার টাইপ ০১

6

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি, তবে প্রস্তুতি সম্পন্ন রয়েছে: সিইসি

7

রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর গুরুত্ব

8

গজারিয়ায় সড়ক দুর্ঘটনা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট

9

লুহান-দ্রে প্রিটোরিয়াসের দুর্দান্ত ৯৪ রান: জিম্বাবুয়েকে ৪৩ রানে হারাল দক্ষিণ আফ্রিকা

10

মহিলা ও শিশু বিষয়ক কমিটির সভাপতি হলেন সেলিমা রহমান