|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফতুল্লায় শিশু ধর্ষণ চেষ্টাকারীকে ধরতে গিয়ে জনতার ইটের আঘাতে ওসি আহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে আটকের সময় জনরোষের মুখে পড়ে ইটের আঘাতে গুরুতর আহত হয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম। রোববার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে ফতুল্লার পঞ্চবটি চাঁদনী হাউজিং এলাকায় এই অপ্রীতিকর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদনী হাউজিং এলাকার হাজির বাড়ির ভাড়াটিয়া জাকির হোসেন (৬৫) রাতে নিজের ঘরে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় পাশের রুমের নারীরা বিষয়টি দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করলে আশপাশের শত শত নারী-পুরুষ সেখানে ছুটে আসেন। গণপিটুনির ভয়ে অভিযুক্ত জাকির শিশুটিকে ছেড়ে দিয়ে ঘরের দরজা আটকে ভেতরে আত্মগোপন করেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলমের নেতৃত্বে ২০-২২ জনের একটি পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত জাকিরকে আটক করে।

এদিকে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত জাকিরকে নিজেদের হাতে তুলে দেওয়ার দাবি জানালে পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীরা জানান, যখন পুলিশ জাকিরকে আটক করে ভ্যানে তুলছিল, তখন উশৃঙ্খল জনতা তাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় একটি ইট গিয়ে সরাসরি ওসি মাহবুব আলমের মাথায় লাগে এবং তাঁর মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযুক্তকে নিয়ে নিজ থানা ফতুল্লায় না গিয়ে পাশেই সদর থানায় আশ্রয় নেন আহত ওসি। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, শত শত এলাকাবাসীর ক্ষোভ প্রশমিত করে অভিযুক্তকে গাড়িতে তোলার সময় কিছু উশৃঙ্খল লোক ইটের টুকরো ছুড়ে মারে, যা তাঁর মাথায় লাগে। এই ঘটনায় অভিযুক্ত জাকিরের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

1

জ্বালানি ও নিত্যপণ্যের বাজারে অস্থিরতা: চরম বিপাকে সাধারণ মা

2

ঢাবি শিক্ষার্থীকে ‘ছাত্রলীগ’ সন্দেহে মারধর: বৈষম্যবিরোধী ছাত

3

শান্ত ফিট হয়ে টেস্ট খেললে দলের জন্যই ভালো: কোচ নাজমুল হোসেন

4

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

5

ঝুঁকিপূর্ণ পাহাড়ের চূড়ায় মৃত্যুঝুঁকি: চট্টগ্রামজুড়ে পাহাড় ধস

6

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১০, আহত ৫৮

7

গাজায় সব হারিয়ে একা বেঁচে থাকা এক প্রজন্মের অকাল শৈশবের গল্

8

বৃষ্টির কারণে পরিত্যক্ত ভারত-আফগানিস্তান ম্যাচ, সেমিফাইনালে

9

লাউতারো মার্তিনেজ: আর্জেন্টিনার জয়ের ‘শেষ কথা’ ও এল তোরোর গল

10

সৌদি আরবের নিরাপত্তায় দ্রুত সেনা মোতায়েনের ঘোষণা তুরস্ক ও প

11

রাজনীতিতে কুরুচিপূর্ণ মন্তব্যের ঝড়! বিপাকে বিরোধী নেতা উদয়ন

12

সিটির মতো বড় একটি ক্লাবে আসার স্বপ্ন দেখতাম

13

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিব পদে আসছেন কারা? জল্পনা তুঙ্গে

14

মেসির অধ্যায় শেষ, এখন সময় ইয়ামালের: নতুন বিশ্বচ্যাম্পিয়ন

15

চুয়াডাঙ্গা জেলায় ডিসি ও চার উপজেলার ইউএনও পদেও দায়িত্ব পালন

16

বিশ্ব চিপ বাজারে প্রভাব বিস্তার করছে চীনের দুই প্রযুক্তি জায়

17

২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা - আজকের সোনার

18

পে-ফিক্সেশন শুরু কাল, উচ্চতর গ্রেডের হিসাব নিয়ে তৈরি হয়েছে ন

19

নেপালে ভারি বৃষ্টি ও ভূমিধসে নিহত ২৪, নিখোঁজ ১৪

20