|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ ১৫ বছর পর মুখ খুললেন ব্রেট লি

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার ব্রেট লি ও বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার মধ্যকার সম্পর্ক নিয়ে একসময়ের গুঞ্জন বেশ জোরালো ছিল। আইপিএলের উদ্বোধনী আসর থেকেই কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলার সুবাদে ফ্র্যাঞ্চাইজিটির সহ-মালিক প্রীতির সঙ্গে তার দারুণ সখ্য গড়ে ওঠে, যা পরবর্তীতে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রেমের সম্পর্কে রূপ নেয়। দীর্ঘ পনেরো বছর পর সম্প্রতি ‘বম্বে টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই পুরনো জল্পনা নিয়ে নিজের নীরবতা ভাঙলেন এই অজি কিংবদন্তি।

সাক্ষাৎকারে প্রীতির সঙ্গে সম্পর্কের বিষয়টি হেসে উড়িয়ে দিয়ে ব্রেট লি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বলিউডের কোনো নায়িকার সঙ্গেই তিনি কখনো প্রেমের সম্পর্কে জড়াননি। প্রীতি জিনতাকে একজন অত্যন্ত বুদ্ধিমতী নারী হিসেবে অভিহিত করে তিনি বলেন যে তাদের মধ্যে কেবল সুগভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল এবং প্রীতির প্রতি তার মনে সবসময়ই অগাধ সম্মান রয়েছে। মানুষের ভিত্তিহীন অনুমান ও গসিপকে তিনি কখনোই পাত্তা দেননি, কারণ আসল সত্যটা তার নিজের জানা ছিল। উল্লেখ্য, ২০১৬ সালে জিন গুডএনাফকে বিয়ে করে প্রীতি তার ব্যক্তিগত জীবনে থিতু হয়েছেন, আর ২০১৫ সালে ক্রিকেটকে চিরতরে বিদায় জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম দ্রুতগতির এই বোলার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খলিফা মুভি রিভিউ: প্রিথ্বীরাজের অ্যাকশন প্যাকড ছবি কেন প্রত্

1

হরমুজ প্রণালি টোলমুক্ত রাখার দাবি ট্রাম্পের

2

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

3

অস্ট্রেলিয়ার পাতাল শহর কুবার পেডি

4

আমরা শাহবাগ থেকেই উঠে এসেছি: মাহমুদা মিতু

5

লঘুচাপ ও টানা বৃষ্টিতে সারা দেশের সাথে বিচ্ছিন্ন দ্বীপ উপজেল

6

বিমানবন্দরে সিন্ডিকেটের কারসাজি: বোর্ডিং গেটে ৫ জন ধরা পড়ার

7

ইরান আন্তরিক হলে ওয়াশিংটন যেকোনো আলোচনায় প্রস্তুত: মার্কো রু

8

রংপুরে চার খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে আ.লীগ পানি ঘোলা করছে

9

মূলধন সংকটে বন্ধের মুখে সংযুক্ত আরব আমিরাতে জনতা ব্যাংকের চা

10

শাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত

11

বান্দরবান হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

12

ঢাকা কলেজে ছাদের পলেস্তারা খসে আহত শিক্ষার্থী: হল সংস্কারে দ

13

ই-হেলথ কার্ড ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ: স্বাস্থ্য খাতে প্

14

সুকুক বন্ডে সাধারণ মানুষের জন্য ১০ শতাংশ বরাদ্দ

15

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের জয়জয়কার

16

যুক্তরাষ্ট্র সব শর্ত মানলেই খুলবে হরমুজ প্রণালি: ইরান

17

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনো

18

ইরানের বিরুদ্ধে যুদ্ধের সব দায় নিজ কাঁধে নিলেন ট্রাম্প

19

Portugal vs Uzbekistan Prediction: ২০২৬ বিশ্বকাপে পর্তুগাল ও

20