দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় দেশের শীর্ষ আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

০ শেয়ার
ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় দেশের শীর্ষ আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে দেশের শীর্ষ আলেমদের সঙ্গে মতবিনিময় সভা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংক্ষেপে মূল তথ্য
  • চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় দেশের শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
  • রোববার (৯ আগস্ট) বিকেল ৪টায় মাদ্রাসার প্রাঙ্গণে এই বৈঠক শুরু হয়।
  • হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৭০ জন বিশিষ্ট আলেমেদ্বীন অংশগ্রহণ করছেন।

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় দেশের শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) বিকেল ৪টায় মাদ্রাসার প্রাঙ্গণে এই বৈঠক শুরু হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৭০ জন বিশিষ্ট আলেমেদ্বীন অংশগ্রহণ করছেন। বৈঠকে ধর্মীয় শিক্ষার উন্নয়ন, কওমি মাদ্রাসার সার্বিক পরিস্থিতি এবং জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে খোলামেলা আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরে তার সঙ্গে আরও উপস্থিত রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল এবং উত্তর চট্টগ্রামের স্থানীয় সংসদ সদস্যসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

এর আগে রোববার বিকেলে হেলিকপ্টারযোগে ফটিকছড়িতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী সরাসরি বাবুনগর মাদ্রাসায় যান। সেখানে তিনি হেফাজত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরবর্তীতে এই মতবিনিময় সভায় যোগ দেন। বাবুনগর মাদ্রাসার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী পাশের হাটহাজারী উপজেলায় যাবেন এবং সেখানে অবস্থিত আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে। কওমি আলেমদের সঙ্গে সরকারের নীতিনির্ধারকদের এই উচ্চপর্যায়ের বৈঠক রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে বিশেষ তাৎপর্য বহন করছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

চট্টগ্রামে অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টার উদ্বোধন ২০২৬ | জামাল খান রোড

2

ওমান উপসাগরে জাহাজে মার্কিন হামলা, ভারতের কড়া পদক্ষেপ

3

টালিউডে ব্যান কালচার নিয়ে দেবের আল্টিমেটাম: মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

4

ইমরান খানের বেসরকারি হাসপাতালে চিকিৎসায় পাকিস্তান সরকারের আইনি আপত্তি

5

সুনামগঞ্জে নারী ফুটবলে বাধার তীব্র প্রতিবাদ

6

vivo X500 Pro Max: ৮,০০০mAh ব্যাটারি ও ২০০MP ZEISS ক্যামেরায় নতুন চমক

7

সুন্দরবনে মধু চুরির হিড়িক: মৌমাছির প্রজনন ও রাজস্ব সংকটে সুন্দরবন

8

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৪: বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা ও চমক

9

ব্রাজিলকে ‘ভয় পাই না’ বললেন হাকিমি

10

পানিশূন্যতা হতে পারে বড় স্বাস্থ্যঝুঁকি, জানুন লক্ষণ ও প্রতিরোধের উপায়