|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা সম্পূর্ণ অসত্য ও কল্পনাপ্রসূত: পুলিশ

‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা সম্পূর্ণ অসত্য ও কল্পনাপ্রসূত: বাংলাদেশ পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে ছড়িয়ে পড়া ভিডিও ও প্রচারণাকে সম্পূর্ণ অসত্য, অবান্তর ও নিছক কল্পনাপ্রসূত বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ৭ আগস্ট ২০২৬, শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সদর থানাধীন বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। ওই একই মসজিদে কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)-ও জুমার নামাজ আদায় করেছিলেন। মসজিদে প্রবেশের সময় ওসি নিজের জুতা খুলেই প্রবেশ করেন এবং নামাজ শেষে নিজের জুতা হাতে নিয়েই মসজিদ থেকে বের হন। কাকতালীয়ভাবে মসজিদের প্রবেশপথেই স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা রাখা ছিল।

পুলিশের স্পষ্ট দাবি, ওসি মন্ত্রীর জুতা বা স্যান্ডেল বহন করছেন মর্মে যে প্রচারণা চালানো হচ্ছে তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। মূলত বাংলাদেশ পুলিশ বাহিনীকে জনগণের সামনে হেয় প্রতিপন্ন করার অপউদ্দেশ্যেই এ ধরনের অসত্য অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর ও অনভিপ্রেত প্রচারণা থেকে সবাইকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ ২০২৬: সূচি, একাদশ ও প

1

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদীসহ ৩ জ

2

যে শর্তে আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি

3

কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার

4

হত্যাচেষ্টা মামলায় মমতাজ গ্রেফতার

5

সেলেবি ডিজেবিলিটি ফুটবল ক্লাবের মানবিক গল্প

6

রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির চার জ্যেষ্ঠ নেতার নাম নিয়ে জোর

7

অবরুদ্ধ হরমুজ প্রণালি: শুধু চীনের জাহাজকে চলাচলের অনুমতি দিল

8

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: প্রথম জয়ের খোঁজে পাকিস্তান ও নেদ

9

২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ: নতুন সময়ের ইঙ্গিত শিক্ষ

10

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

11

ফ্রান্স-মরক্কো ম্যাচে বিতর্কিত আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো ত

12

৩ ফুটের মধ্যেও শিশুর নিরাপত্তা নেই’: খণ্ডবিখণ্ড মেয়ের বিচার

13

২০২৬ বিশ্বকাপ: ব্যর্থতার গ্লানি ভুলে সুইডেনকে বদলে দিলেন গ্র

14

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন: ফাঁকা হতে চলা তিন পদে

15

বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নে ই

16

হরমুজ প্রণালি দখল করা যাবে না, ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানে

17

হরমুজ প্রণালিতে বহিরাগত হস্তক্ষেপ সহ্য করবে না ইরান: পররাষ্ট

18

খুলনা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক

19

হরমুজ প্রণালিতে ট্রাম্পের মাশুল আরোপের পরিকল্পনাকে ‘জলদস্যুত

20