দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

শত্রুর হামলা হলে জবাব দেবে ইরান, সশস্ত্র বাহিনীকে খামেনির নির্দেশ

০ শেয়ার
শত্রুর হামলা হলে জবাব দেবে ইরান, সশস্ত্র বাহিনীকে খামেনির নির্দেশ
সংগৃহীত ছবি

শত্রুপক্ষের যেকোনো হুমকি বা হামলার বিরুদ্ধে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নিতে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। একই সঙ্গে সামরিক গোয়েন্দা নেটওয়ার্ক শক্তিশালীকরণ, প্রতিরক্ষা কৌশল উন্নয়ন এবং ‘টার্গেটস ব্যাংক’ হালনাগাদের নির্দেশ দিয়েছেন তিনি।

সংক্ষেপে মূল তথ্য
  • শত্রুপক্ষের যেকোনো হুমকি বা হামলার বিরুদ্ধে কোনো ধরনের ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
  • আইআরএনএ নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
  • সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মোজতবা খামেনি বলেন, শত্রুদের সঙ্গে শক্তিশালী মোকাবিলার জন্য ‘সর্বোচ্চ প্রতিরোধ ব্যবস্থা’ নিশ্চিত করতে বুদ্ধিভিত্তিক ও কৌশলগত সামরিক প্রস্তুতি অপরিহার্য।

শত্রুপক্ষের যেকোনো হুমকি বা হামলার বিরুদ্ধে কোনো ধরনের ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। আইআরএনএ নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মোজতবা খামেনি বলেন, শত্রুদের সঙ্গে শক্তিশালী মোকাবিলার জন্য ‘সর্বোচ্চ প্রতিরোধ ব্যবস্থা’ নিশ্চিত করতে বুদ্ধিভিত্তিক ও কৌশলগত সামরিক প্রস্তুতি অপরিহার্য।

তিনি বলেন, শত্রুরা যদি আবারও সামরিক বা সন্ত্রাসী হামলা চালায়, তাহলে সেই সংঘাত কখন এবং কী শর্তে শেষ হবে, তা নির্ধারণ করবে ইরানের সশস্ত্র বাহিনী ও দেশটির জনগণ।

এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দৃশ্যমান ও অদৃশ্যমান সব ধরনের সম্পদ যেন ইরানি বাহিনীর নাগালের মধ্যে থাকে, তা নিশ্চিত করতে দেশের ‘টার্গেটস ব্যাংক’ হালনাগাদের নির্দেশ দেন খামেনি।

এ ছাড়া ইরানের সামরিক গোয়েন্দা নেটওয়ার্ক আরও শক্তিশালী করা এবং নিজস্ব প্রতিরক্ষা কৌশল ও সামরিক ডকট্রিন জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি। নতুন প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে অত্যাধুনিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধিরও নির্দেশনা দেন ইরানের সর্বোচ্চ নেতা।


ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান

2

শ্রীলঙ্কার পেসারদের আরও উন্নতির তাগিদ দিলেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা

3

জাতীয় সংসদের এলডি হলে ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

4

বিশ্বকাপ ২০২৬: জার্মানি বনাম কুরাসাও ম্যাচের সময়সূচি, লাইভ স্ট্রিম ও সম্ভাব্য একাদশ

5

জাপান বনাম হংকং, ১ম টি-টোয়েন্টি: টস জিতে ব্যাটিংয়ে জাপান

6

এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা পাল্টে যাবে: আমির খসরু

7

নিউক্যাসেলকে ৪-১ গোলে হারিয়ে কভেন্ট্রির ঐতিহাসিক জয়

8

চুক্তি স্বাক্ষরের একদিনের মাথায় লেবাননে ইসরাইলি ড্রোন হামলা

9

ইরানের কট্টরপন্থি এমপি হামিদ রেজাই কারাবাস

10

প্রতিশ্রুতি রক্ষা না করলে মূল্য দিতে হবে: যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের