|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুলিশ দেখে কেক ও মোটরসাইকেল ফেলে পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে পুলিশের ধাওয়া খেয়ে পালিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী। যাওয়ার সময় তাঁরা সড়কের ওপর কেক ও পাঁচটি মোটরসাইকেল ফেলে রেখে যান। শনিবার রাতে শরীয়তপুরের জাজিরা উপজেলার গরম বাজারের জোড়াব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে জোড়াব্রিজ এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়ে শেখ হাসিনার জন্মদিনের কেক কাটার প্রস্তুতি নিচ্ছিলেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা কেক ও পাঁচটি মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে শেখ হাসিনার ছবিসংবলিত কেকটি এবং মোটরসাইকেলগুলো জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ জানান, জব্দকৃত মোটরসাইকেলগুলোর বিআরটিএ নম্বর যাচাই করে মালিক ও ব্যবহারকারীদের শনাক্ত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত

1

পুরস্কার বিতরণী মঞ্চে ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি আর্জেন্টিন

2

প্রয়াত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি উপালি ধর্মদাসা

3

জাকির নায়েকের কাছ থেকে ‘কিসওয়াতুল কাবা’ উপহার পেলেন আজহারী

4

অন্যের শিশুকে স্তন্যপান করিয়ে প্রশংসায় ভাসছেন নেপালের মন্ত

5

জাপান ম্যাচের উত্তেজনা: ব্রাজিলিয়ানদের কর্মক্ষেত্রে প্রভাব ও

6

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব

7

দেশীয় টায়ার শিল্পে সুরক্ষা দাবি

8

ফ্রান্স-মরক্কো ম্যাচে বিতর্কিত আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো ত

9

কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়

10

আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান

11

নবম পে স্কেলে ভাতার কাটছাঁট

12

এআই ব্যবস্থার নিয়ন্ত্রণ হারানোর ভয়ে অ্যানথ্রপিকের গবেষকের পদ

13

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়া

14

আজকের স্বর্ণের দাম: ভরিতে বাড়ল ১ হাজার ৬৯১ টাকা

15

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে

16

Jordan vs Algeria Group J Standings: ২০২৬ বিশ্বকাপে জর্ডান ও

17

তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রিতে ট্রাম্পের সমর্থন: কোণঠাসা ইসরাই

18

রাজ্যে নতুন ৫ জেলা: কলকাতার প্রশাসনিক কাঠামোয় বড় বদল

19

স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারের ফেরার সম্ভাবনা

20