|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতি-ধর্ম-রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবার পাশে রয়েছে সরকার: ডা. জাহিদ হোসেন

জাতি, ধর্ম এবং যেকোনো রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের সকল মানুষের সার্বিক কল্যাণে সরকার সবসময় পাশে রয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। বর্তমানে দেশে নিবন্ধিত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সংখ্যা প্রায় ৪০ লাখ বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে ‘দি দাউদি বোহরাস অব বাংলাদেশ’-এর উদ্যোগে নবনির্মিত ‘প্রজেক্ট রাইজ ওয়ার্ড ফর চাইল্ড হেলথ কেয়ার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বীর মুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নার্গিসের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী ভাবনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, সহানুভূতিশীল এবং মানবিক বাংলাদেশ গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ; যেখানে কোনো নাগরিক নিজেদের অনাদৃত, বঞ্চিত কিংবা অসহায় মনে করবে না। সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঠিক থেরাপি ও চিকিৎসা সেবা প্রদান করলে তারাও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসে সমাজের মূল ধারায় যুক্ত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এই মানবিক কার্যক্রমে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজসেবামূলক প্রতিষ্ঠানে অনুদান প্রদান করলে ট্যাক্স রিবেট বা কর রেয়াত পাওয়ার সুযোগ রয়েছে, যা কাজে লাগাতে সকলকে এগিয়ে আসতে হবে। মানবহিতৈষী এই উদ্যোগের জন্য বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ও দি দাউদি বোহরাস অব বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ দীর্ঘদিন ধরে ৮০ বেডের একটি ফিজিও থেরাপি সেন্টার পরিচালনা করে আসছে। নতুন এই উদ্বোধনের ফলে আরও ৭০টি বেড যুক্ত হওয়ায় এখন থেকে মোট ১৫০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এই সেবা গ্রহণের সুযোগ পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে বিদ্যুৎমন্ত্রী ও ব্যারিস্টার খোকনের রসিকতা

1

১১ বছর বয়সী অ্যাঞ্জেলিক কানিংহাম নিখোঁজ: লেক ইরিতে তল্লাশি স

2

সবার জন্য ব্যবসার সুযোগ তৈরির প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

3

চীনের বাজারে তাজা কাঁঠাল রপ্তানি: নানামুখী শর্ত ও চ্যালেঞ্জ

4

সম্পর্ক উন্নয়নে মেগানকে রাজার শর্ত মানার পরামর্শ হ্যারির!

5

হবিগঞ্জ মেডিকেল কলেজে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, আহত ১৫

6

মেসির ইতিহাসের সেই শুরুর গল্প: ২১ বছর পর আবারো মিশরের বিপক্ষ

7

পারফরম্যান্স বাড়াতে আর্লিং হালান্ডের ‘স্লিপ হ্যাকস’: কতটা বি

8

তিন দেশে পৃথক উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক

9

গোপালগঞ্জে বাস খাদे পডে নিহত ৩, আহত ৩০

10

চলতি বছরই তুরস্ক ও চীন সফরে যাবেন ট্রাম্প

11

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এবার বিসিএস কর্মকর্তাদের নিয়োগ: আ

12

সার সিন্ডিকেট ও কৃত্রিম সংকটে বিপর্যস্ত কৃষক: খাদ্যনিরাপত্তা

13

দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস মে ১৫

14

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছ

15

যুদ্ধবিরতি আলোচনার মাঝেই গাজায় ইসরায়েলি হামলা: প্রাণ গেল ৬ ফ

16

১০ হাজার অনুপ্রবেশকারী ফেরত: শুভেন্দুর দাবিতে বিতর্ক

17

যোগদান করেছেন দুদক চেয়ারম্যান ও ২ কমিশনার, বুধবার থেকে নিয়

18

আইফোন ১৮ প্রো ম্যাক্স ও প্রো এর লিক হওয়া ভিডিওতে নতুন রঙের প

19

শোকের ছায়ায় খামেনির শেষ বিদায়: জানাজায় ঠাঁই হলো ১৪ মাসের নাত

20