|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে: বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট

দেশের বিভিন্ন প্রান্তে নদ-নদীর পানি বাড়লেও এখনই দীর্ঘস্থায়ী বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শনিবার (১১ জুলাই) নিয়মিত বন্যা পূর্বাভাসে সংস্থার নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, দেশের চারটি নদীর পানি এখনো ছয়টি জেলার বিভিন্ন পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে আছে এবং তা এখনো নিয়ন্ত্রণের ভেতরে রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আরও বাড়তে পারে। এর ফলে ওই সব এলাকার নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হতে পারে। একই সঙ্গে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার মুহুরী, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানি বাড়ার সম্ভাবনা রয়েছে, যা লক্ষ্মীপুর ও নোয়াখালীর নিচু এলাকাগুলোতে সাময়িক প্লাবনের পরিস্থিতি তৈরি করতে পারে।

বর্তমানে দেশের ১২৭টি পানি পরিমাপ কেন্দ্রের মধ্যে ৫৭টিতে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, ৬৪টিতে কমছে এবং ছয়টিতে পানি অপরিবর্তিত রয়েছে। এছাড়া তিস্তা, কুশিয়ারা, সুরমা, সোমেশ্বরী, মুহুরী ও মাতামুহুরী নদীর পানি সতর্কসীমার কাছাকাছি বা সতর্কসীমা বরাবর প্রবাহিত হচ্ছে। আবহাওয়া ও নদী পরিস্থিতির ওপর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র নিয়মিত নজর রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সতর্কতা প্রচার করা হচ্ছে। নদীতীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে, তবে ভয়ের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তির পরও কেন বাড়ছে তেলের দাম

1

ঘুষসাইট: বেনামে সরকারি খাতের দুর্নীতির তথ্য তুলে ধরতে দুই তর

2

তানজানিয়ায় ১৫৩তম আইপিইউ সম্মেলনে যোগদানের উদ্দেশে ঢাকা ছাড়

3

নেতানিয়াহু ও তার মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ব্রিটিশ

4

ঢাকা জেলায় অন্তর্ভুক্ত হলো পূর্বাচল: নিকার সভায় ঐতিহাসিক সিদ

5

জামিন পেলেন না সেই সিফাত আব্দুল্লাহ

6

তিন বিভাগে অতি ভারি বর্ষণের শঙ্কা

7

টানা ৩ দিন ইন্টারনেটে ধীরগতির শঙ্কা: সাবমেরিন ক্যাবল মেরামত

8

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন

9

গলে গ্যালান্টসের বিপক্ষে জাফনা কিংসের রোমাঞ্চকর লড়াই, জয় পেল

10

নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

11

হরমুজ প্রণালিতে টোল বসবে না

12

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল বিদেশ সফর: জাতীয় সংসদে সর্বস

13

মহেশখালী এলএনজি টার্মিনালে ত্রুটি: তিতাস এলাকায় তীব্র গ্যাস

14

মার্কিন হামলায় ইরানের জলাধার ক্ষতিগ্রস্ত

15

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন

16

যুক্তরাষ্ট্র জাতীয় দলের সর্বকালের রেকর্ড ভাঙলেন কাভান সুলিভ

17

দ্রব্যমূল্যের চাপে চরম সংকটে দেশের রেস্তোরাঁ খাত: মালিক সমিত

18

মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর হরমুজ প্রণালি পুরোপুর

19

ইরান ও কাতারের গ্যাসক্ষেত্রে হামলা: বিশ্ববাজারে তেলের দাম ১১

20