|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে লাগেজ হ্যান্ডেলিংয়ের লাইভ সিসিটিভি সম্প্রচার চেয়ে আইনি নোটিশ

বিমানবন্দরে যাত্রীদের লাগেজ চুরি ও মূল্যবান জিনিসপত্র লুটপাট রোধে লাগেজ হ্যান্ডলিংয়ের পুরো কার্যক্রম ক্লোজড-সার্কিট ক্যামেরার (সিসিটিভি) মাধ্যমে লাইভ সম্প্রচারের দাবি জানিয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই আইনি নোটিশটি প্রেরণ করেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ দেশের প্রধান আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর পরিচালক ও ব্যবস্থাপক বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, বিমানবন্দর হলো দেশের সার্বভৌম প্রবেশদ্বার। অথচ দীর্ঘদিন ধরে প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা, পর্যটক, বিদেশি কূটনীতিক ও সাধারণ যাত্রীরা নিয়মিতভাবে লাগেজ চুরির শিকার হচ্ছেন। উড়োজাহাজের কার্গো হোল্ড থেকে লাগেজ নামিয়ে কনভেয়ার বেল্টে পৌঁছানোর মধ্যবর্তী সময়ে একটি অসাধু চক্র তালাবদ্ধ লাগেজ কেটে মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র চুরি করছে। এই ঘটনাগুলো যাত্রীদের আর্থিক ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করছে এবং সংবিধানের ৪২ অনুচ্ছেদে বর্ণিত সম্পত্তির মৌলিক অধিকার ও ৩২ অনুচ্ছেদে বর্ণিত মর্যাদাপূর্ণ জীবনের অধিকারকে লঙ্ঘন করছে।

চুরি রোধে কার্যকর প্রস্তাব তুলে ধরে নোটিশে বলা হয়, রানওয়ে ও ব্যাগেজ সর্টিং এরিয়ার ব্লাইন্ড স্পটগুলোকে পুঁজি করে গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মী ও লোডাররা এই অপরাধ চালিয়ে যাচ্ছে। তাই লাগেজ খালাস, ট্রলিতে তোলা, র‍্যাম্প এলাকা পার হয়ে বেল্টে পৌঁছানোর পুরো প্রক্রিয়াটি উচ্চমানের সিসিটিভির আওতায় এনে অ্যারাইভাল লাউঞ্জের বড় পর্দায় সরাসরি যাত্রীদের সামনে লাইভ সম্প্রচার করতে হবে। পাশাপাশি কাস্টমস বা নিরাপত্তা সংস্থার তল্লাশির নামে লাগেজ খোলা হলে তাও ক্যামেরার সামনে সরাসরি প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।

এ ছাড়া বিমানবন্দর কর্মীদের নিয়োগে দুর্নীতির কড়া সমালোচনা করে বলা হয়, ঘুষ দিয়ে চাকরি পাওয়া কর্মীরাই পরবর্তীতে লাগেজ কাটার মতো জঘন্য অপরাধে জড়িয়ে পড়ে। তাই লোডার ও গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মী নিয়োগে দুদককে কঠোর প্রাতিষ্ঠানিক নজরদারি চালিয়ে সম্পূর্ণ মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগ কাঠামো নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

আগামী ১০ দিনের মধ্যে দেশের সব বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিংয়ের লাইভ সিসিটিভি সম্প্রচার চালু করা এবং প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাণিজ্যিক পোলট্রি খামারে দ্রুত বাড়ছে ক্যাম্পাইলোব্যাক্টার ব্

1

পশ্চিমা দেশ ছেড়ে চীনে ফিরছেন বিশ্বসেরা বিজ্ঞানীরা: কারণ ও গল

2

তরুণদের আন্দোলনের মুখে মোদি সরকারের নতি স্বীকার: নেপথ্যের রা

3

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

4

লেবাননে স্থায়ী সেনা রাখার ইসরাইলি পরিকল্পনার বিরোধিতা করল যু

5

ইউটিউব মনিটাইজেশনের নতুন নিয়ম ২০২৭: নতুন ক্রিয়েটরদের জন্য ক

6

লটারিতে ১,৯১২ কোটি টাকা জিতে প্রায় অর্ধেকই দান করলেন নারী

7

নিষিদ্ধ দল ঠেকাতে ব্যাপক তৎপরতা

8

‘হাত নোংরা করতে প্রস্তুত’: প্যারাগুয়ে বধের পর এমবাপ্পের হুংক

9

নিউইয়র্কে আরএসএস প্রধান মোহন ভাগবতের অনুষ্ঠানের তীব্র বিরোধি

10

শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগে মেটাকে ৫৬৭ মিলিয়ন

11

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের পরীক্ষার রুটিন বিতর্ক ২০

12

ইরানের খারগ দ্বীপের কাছে তেলবাহী জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র

13

নোয়াখালীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে কলেজ প্রভাষকের লাশ

14

বেঙ্গালুরুতে ডুপ্লেক্স বাড়ি থেকে এক বছর বয়সি কঙ্কাল উদ্ধার,

15

ঐতিহাসিক জয়ের পর ম্যাচসেরা হাসান মাহমুদ যা বললেন

16

সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ঝড় ও বৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে সতর

17

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩

18

জাপানের কুমামোটো অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প: প্রাণহানি বেড়ে ৩

19

ওয়ান ইলেভেনের সময় জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা

20