|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার নামে মামলা করে চাকরি হারানো দুদক কর্মকর্তা শাব্বির হাসান পুনর্বহাল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মামলা করে একসময়ে দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসা দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন উপ-পরিচালক এম এম শাব্বির হাসান দীর্ঘ প্রায় ১৫ বছর আইনি লড়াই ও বরখাস্তের জীবন পেরিয়ে অবশেষে নিজের চাকরি ফিরে পেলেন। গত ৩০ সেপ্টেম্বর দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তার ওপর থেকে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, ফৌজরদারি মামলায় গ্রেফতার ও পরবর্তীতে সাময়িক বরখাস্ত হওয়ার পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সম্প্রতি আদালত থেকে তিনি বেকসুর খালাস পান। আদালতের এই রায়ের পর এবং কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে চলমান বিভাগীয় মামলার অভিযোগ থেকেও তাকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দেওয়া হয়। গত ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিশনের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর থেকেই তার পুনর্বহালের আদেশ কার্যকর করা হয়। সংশ্লিষ্ট অফিস আদেশের বিধান অনুযায়ী, তার বরখাস্তকৃত দীর্ঘ সময়কালকেও চাকুরির নিয়মিত কর্মকাল হিসেবে গণনা করা হবে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারির এক কমিশন সভায় তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হলেও ফৌজদারি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তা স্থগিত রাখা হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে চলতি বছরের ২১ মে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ আদালত তাকে সকল অভিযোগ থেকে সম্পূর্ণ বেকসুর খালাস দেন। এর প্রেক্ষিতেই দুদক কর্তৃপক্ষ তার বিভাগীয় মামলার দায়মুক্তি ও চাকরিতে পুনর্বহালের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আষাঢ়ে শরতের নীল আকাশ: প্রকৃতির ছন্দপতন ও জলবায়ু পরিবর্তনের

1

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, শিক্ষার্থী আটক

2

ঠাকুরগাঁওয়ে সরকারি অনুমোদন পেল ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স

3

ইরান যুদ্ধের আগে তেলের দাম, আন্তর্জাতিক বাজারে স্বস্তি

4

লাঙ্গল প্রতীকের চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা, পদ হারালেন

5

প্রয়াত কিংবদন্তি শিল্পী মুস্তাফা মনোয়ার: বহুমুখী প্রতিভার এক

6

পুলিশ প্রশাসনে বড় রদবদল: ৬ জেলার এসপিসহ ১০ কর্মকর্তার বদলি

7

জানুয়ারির প্রথম অধিবেশনে সংবিধান সংশোধনের বিল, গণভোটের ইঙ্গি

8

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ ও তার ছেলেক

9

চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় বিএনপি: মির্জা ফখ

10

বিশ্বকাপ ট্রফি নেইমারকে উৎসর্গ করলেন স্পেনের তরুণ তারকা নিকো

11

শিগগিরই কাটবে গ্যাস সংকট, কী বলছে সরকার?

12

বন্দরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ: রিকশাচালক গ্রেফতার

13

যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা: জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছ

14

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ীভাবে

15

পাথরঘাটা থানার ওসিকে প্রত্যাহার

16

টটেনহ্যাম ছেড়ে আতলেতিকো মাদ্রিদে যেতে পারেন ক্রিস্তিয়ান রোমে

17

Spain vs Saudi Arabia: Fifa world cup 2026 একাদশ ও প্রেডিকশন

18

জার্মান ক্লাব আসেনের বিপক্ষে ইন্টার মিলানের ১৬-০ গোলের বিশাল

19

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

20