|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘উসকানির জবাব দেওয়া হবে’: সৌদি আরবকে ইয়েমেনের কঠোর হুঁশিয়ারি

সৌদি আরবের সাহ আল-জিন্ন এলাকায় একটি সামরিক সমাবেশকেন্দ্রে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সফল হামলা চালানোর দাবি জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। একই সঙ্গে তারা কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, সৌদি আরব যদি কোনো ধরনের সামরিক তৎপরতা বা উত্তেজনা বাড়ায়, তবে তার কঠোর জবাব দেওয়া হবে। মেহের নিউজ এজেন্সির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক ঘোষণায় জানিয়েছেন যে, ওই কেন্দ্রে সৌদি সেনাদের গতিবিধি, অস্ত্র ও সরঞ্জামের গুদাম এবং সামরিক যানবাহন দীর্ঘদিন সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণের পরই এই ‘নির্ভুল ও কার্যকর’ হামলা চালানো হয়েছে।

সংবাদ সম্মেলনে ইয়াহিয়া সারি স্পষ্ট করে বলেন যে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী মূলত দুটি নীতি কঠোরভাবে অনুসরণ করে চলছে যার একটি হলো ‘অবরোধের জবাবে অবরোধ’ এবং অন্যটি হলো ‘সৌদি আগ্রাসীদের সামরিক সমাবেশকেন্দ্র যেখানেই থাকুক, সেখানেই আঘাত হানবো’। ইয়েমেনের ওপর চলমান অবরোধ বজায় রাখতে সৌদি আরব বাড়তি সেনা সমাবেশ বা সামরিক শক্তি বাড়ানোর চেষ্টা করলে তার জবাব তাৎক্ষণিক ও কঠোরভাবে দেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। এছাড়া ইয়েমেনের যেসব মানুষ বিভ্রান্ত হয়ে সৌদি শিবিরে অবস্থান করছেন, তাদের দ্রুত নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেরি হওয়ার আগেই বিদেশি শক্তির স্বার্থে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে নিজেদের ব্যবহার করা বন্ধ করা উচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমির হামজাকে জিজ্ঞাসাবাদের দাবিতে দুদকে আবেদন

1

এআই ট্রেডিংয়ের নামে ১৫ মিলিয়ন ডলার আত্মসাৎ: দুই প্রতিষ্ঠানে

2

ভিকারুননিসার শিক্ষার্থীর মৃত্যু ঘিরে বুলিং, কোচিং বাণিজ্যের

3

জিপিএ-৫ পাওয়া সাদিয়ার সাফল্যের পেছনে দিনাজপুরের জেলা প্রশাস

4

এনবিআরের নতুন চেয়ারম্যান হিসেবে আহসান হাবিবের নিয়োগ

5

দেশের বাজারে কমল স্বর্ণের দাম: এখন ভরি কত জেনে নিন

6

ব্রাজিলে ফুটবলারদের জন্য ব্যতিক্রমী শাস্তি: আহত প্রতিপক্ষ না

7

মহাকাশে একসঙ্গে তিন স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতি ইরানের

8

২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়ার হিসাব-নিকাশ

9

বিশ্বকাপের মাঝপথে নিষিদ্ধ যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তা

10

এমবাপ্পেকে ঠেকাতে ইরাক কোচের অদ্ভুত পরিকল্পনা

11

গিনেস বুকে হ্যাটট্রিক: বরিশালের নিপার অনন্য গৌরব

12

জাপানের প্রতিবাদ উপেক্ষা করে বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জ সফর ক

13

পুশ ইন ঠেকাতে সীমান্তে ৬০ হাজার বিজিবি মোতায়েন: দিল্লির সম্

14

জিসানের নিখোঁজ নাটক নিয়ে সংসদে হট্টগোল

15

সরকারের ৬ মাসের অর্জন ও সীমাবদ্ধতা জনতার সামনে তুলে ধরবেন প্

16

১৫টি মামলা থেকেই খালাস পেলেন বিএনপি নেতা মির্জা আব্বাস

17

নাটোরের বড়াইগ্রামে জরুরি রক্ষণাবেক্ষণের কারণে মঙ্গলবার টানা

18

তালিকাভুক্ত ক্রিকেটে ৫,৫০০ রানের মাইলফলক স্পর্শ করলেন কেএল র

19

ভিনিসিয়ুসের গোল বাতিল নিয়ে বিতর্ক: রেফারি কি ভুল করেছিলেন?

20