|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

কারা অধিদপ্তরের নতুন আইজি প্রিজন হিসেবে দায়িত্ব নিলেন

ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক (আইজি প্রিজন) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর। সোমবার (১২ অক্টোবর) সকালে তিনি কারা অধিদপ্তরে এসে পৌঁছালে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এ সময় নতুন আইজি প্রিজনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির ও কর্নেল মেছবাহুল আলম সেলিমসহ কারা অধিদপ্তরের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা। এর আগে গত ৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রেষণে কারা মহাপরিদর্শক পদে তাঁর নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, যার মাধ্যমে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

একই প্রজ্ঞাপনে কারা প্রশাসনের আরও কিছু গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন আদেশ অনুযায়ী কর্নেল মো. সাইদুল ইসলামকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া আগের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামালকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর ৫ জেলের লাশ উদ্ধার

1

Morocco vs Haiti Prediction: ২০২৬ বিশ্বকাপে গ্রুপ C-এর শেষ ম

2

ঘরের মাঠে শেষবার খেলতে নামছেন রোনালদো?

3

রাজস্থান বনাম চেন্নাই পয়েন্ট টেবিল: শীর্ষস্থান ধরে রাখার লড়া

4

বিউফোর্ট দুর্গ থেকে সেনা সরাবে না ইসরাইল

5

বাজেটে যেসব পণ্যের দাম কমছে

6

গোল্ডেন বুটের লড়াইয়ে এককভাবে শীর্ষে মেসি, সাথে আছেন এমবাপ্পে

7

মার্কিন নিষেধাজ্ঞায় বিপর্যস্ত কিউবা: ‘আরেকটি গাজা’ হয়ে ওঠার

8

ককরোচ পার্টির নাটকীয় আত্মপ্রকাশ ও আন্দোলন সফল হওয়ার পর যা ব

9

৬১ জেলায় ভেরিফিকেশনে বাদ দুই হাজারের বেশি প্রার্থী

10

জয়ের সুর ‘কান্ট্রি রোডস’: বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের নতুন স্ব

11

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু: শোকের ছা

12

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধ

13

অখিলেশ নয়, এবার মায়াবতীর সঙ্গে কি জোট করছেন আসাদউদ্দিন ওয়

14

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্পিকার হাফিজ উদ্দিন আ

15

১ দফা ঘোষণা নিয়ে বিএনপিকে নুসরাত তাবাসসুমের প্রশ্ন

16

বাগেরহাটে হাঁস নিয়ে বিরোধে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আটক ৩

17

পর্তুগাল বনাম কঙ্গো ডিআর লাইভ স্কোর, একাদশ ও পরিসংখ্যান ২০২৬

18

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

19

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যে দূর হলো ৪৮ অশুল্ক বাধা

20