দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে মার্কিন প্রেসিডেন্টরা

০ শেয়ার
ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে মার্কিন প্রেসিডেন্টরা

১৯৪৮ সাল থেকে বর্তমান ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত প্রায় সব মার্কিন প্রেসিডেন্টই ইসরাইলপন্থি লবির রাজনৈতিক চাপের মুখে জাতীয় স্বার্থের চেয়েও তাদের দাবি মেনে নিয়েছেন।

সংক্ষেপে মূল তথ্য
  • যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যনীতি নিয়ে নতুন এক গবেষণাভিত্তিক বিশ্লেষণে দাবি করা হয়েছে,১৯৪৮ সালে প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যানের সময় থেকে শুরু করে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত প্রায় সব মার্কিন প্রেসিডেন্টই কোনো না কোনো পর্যায়ে ইসরাইলপন্থি লবির রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করেছেন।
  • দ্য গার্ডিয়ানে প্রকাশিত এই বিশ্লেষণে বলা হয়েছে, এর ফলে বহু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ঘোষিত জাতীয় স্বার্থের চেয়ে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপই পররাষ্ট্রনীতিকে বেশি প্রভাবিত করেছে।
  • প্রতিবেদনে ঐতিহাসিক বিভিন্ন ঘটনার উল্লেখ করে বলা হয়, ১৯৪৮ সালে ফিলিস্তিনে যুদ্ধ চলাকালে ট্রুম্যানকে সামরিক ও কূটনৈতিক কর্মকর্তারা সতর্ক করলেও নির্বাচনি বাস্তবতা বিবেচনা করে তিনি ইসরাইলকে স্বীকৃতি দেন।

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যনীতি নিয়ে নতুন এক গবেষণাভিত্তিক বিশ্লেষণে দাবি করা হয়েছে,১৯৪৮ সালে প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যানের সময় থেকে শুরু করে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত প্রায় সব মার্কিন প্রেসিডেন্টই কোনো না কোনো পর্যায়ে ইসরাইলপন্থি লবির রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করেছেন। দ্য গার্ডিয়ানে প্রকাশিত এই বিশ্লেষণে বলা হয়েছে, এর ফলে বহু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ঘোষিত জাতীয় স্বার্থের চেয়ে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপই পররাষ্ট্রনীতিকে বেশি প্রভাবিত করেছে।

প্রতিবেদনে ঐতিহাসিক বিভিন্ন ঘটনার উল্লেখ করে বলা হয়, ১৯৪৮ সালে ফিলিস্তিনে যুদ্ধ চলাকালে ট্রুম্যানকে সামরিক ও কূটনৈতিক কর্মকর্তারা সতর্ক করলেও নির্বাচনি বাস্তবতা বিবেচনা করে তিনি ইসরাইলকে স্বীকৃতি দেন। একইভাবে ১৯৭০-এর দশকে প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড এবং হেনরি কিসিঞ্জার মধ্যপ্রাচ্য নীতির পুনর্মূল্যায়নের উদ্যোগ নিলেও আমেরিকান-ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (AIPAC) ও ৭৬ জন সিনেটরের ব্যাপক রাজনৈতিক চাপে শেষ পর্যন্ত সেই সুপারিশ প্রত্যাখ্যান করেন। এছাড়া প্রেসিডেন্ট জিমি কার্টার, জর্জ এইচ. ডব্লিউ. বুশ, বারাক ওবামা এবং জো বাইডেনও বিভিন্ন সময়ে ইসরাইলি বসতি নির্মাণ কিংবা সামরিক অভিযানের ক্ষেত্রে শক্তিশালী লবির বিরোধিতার মুখে নিজেদের শক্ত অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছেন।

গাজায় সংঘটিত সংঘাতের পর যুক্তরাষ্ট্রে ইসরাইলকে ঘিরে জনমতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে দাবি করেছেন লেখকরা। বর্তমানে প্রায় ৬০ শতাংশ মার্কিন নাগরিক ইসরাইল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন এবং কংগ্রেসের প্রাইমারি নির্বাচনে ইসরাইলের সমালোচক প্রার্থীরা আগের তুলনায় বেশি সফল হচ্ছেন। ডেমোক্র্যাটিক পার্টির ভোটারদের মধ্যেও এর বড় রাজনৈতিক প্রভাব পড়েছে। তবে জনমতের এই পরিবর্তন সত্ত্বেও ইসরাইলপন্থি লবির প্রভাব কমেনি এবং তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য-সংক্রান্ত নীতিকে প্রভাবিত করতে এখনও সক্রিয় রয়েছে। বিশ্লেষকদের সতর্কবার্তা, ভিন্নমতের মানুষ যদি ‘ইহুদিবিদ্বেষী’ তকমার ভয়ে স্বাধীনভাবে মত প্রকাশ করতে না পারেন, তবে মধ্যপ্রাচ্য বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি ভবিষ্যতেও ভারসাম্যহীন থেকে যাবে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ইসলামে খেলাধুলা ও বিনোদনের বিধান: শায়েখ আহমাদুল্লাহর বিশদ ব্যাখ্যা

2

পুতিন-পেজেশকিয়ান ফোনালাপ: যুদ্ধ শুরুর পর প্রথমবার উচ্চপর্যায়ে যোগাযোগ রাশিয়া-ইরানের

3

উত্তরপ্রদেশে মসজিদ ভাঙার ঘটনায় ওয়াইসির ক্ষোভ, নিশানা করার অভিযোগ বিজেপির দিকে

4

ঢাকা-রিয়াদ রুটে প্রতিদিন সরাসরি ফ্লাইট শুরু করল সৌদি আরবের নতুন বিমান সংস্থা রিয়াদ এয়ার

5

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে আসছে নবম পে স্কেলের গেজেট

6

জামায়াত আমিরের গাড়িবহরকে লাল কার্ড, যা বললেন ছাত্রদল নেতা

7

নাটোরে হাসপাতালে রোগীর মাকে ধর্ষণ, তদন্ত কমিটি

8

সুপার’ এল নিনোর কবলে বিশ্ব, ১০টি বড় সংকট

9

মিশরকে অন্যায়ভাবে হারানো হয়েছে: বিতর্কে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি

10

বাঙালি কত প্রকার? সমাজ ও ভণ্ডামির ব্যবচ্ছেদ