|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ, শুরু ২০ আগস্ট

ফাইল ছবি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সংশোধিত ও নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন রুটিন অনুযায়ী, আগামী ২০ আগস্ট থেকে স্থগিত পরীক্ষা শুরু হয়ে চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এ ছাড়া ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ আগস্ট থেকে ১৮ আগস্টের মধ্যে।

প্রকাশিত সূচি অনুযায়ী, ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে স্থগিত পরীক্ষা শুরু হবে। এরপর ২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং ২৭ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৯ আগস্ট ভূগোল এবং আরবি ও পালি (প্রথম পত্র) এবং ৩১ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে।

এ ছাড়া ২ সেপ্টেম্বর রসায়ন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পরীক্ষা এবং ৫ সেপ্টেম্বর সংশ্লিষ্ট বিষয়গুলোর দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। ৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথম পত্র ও প্রকৌশল অঙ্কন এবং ৯ সেপ্টেম্বর এগুলোর দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকালের শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে নিজ নিজ আসনে উপস্থিত থাকতে হবে। উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে অনিবার্য কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ব্যবস্থার নিয়ন্ত্রণ হারানোর ভয়ে অ্যানথ্রপিকের গবেষকের পদ

1

আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচের লাইভ আপডেট ও তথ্য

2

ইউএস ওপেনের সেমিফাইনালে টিয়াফো, হৃদয়বিদারক হারে কেঁদে ফেললেন

3

মোদির বাসভবন ঘেরাওয়ের ডাক কেজরিওয়ালের, ইথানল নীতি নিয়ে তুঙ্

4

৬ আগস্ট থেকে সবার জন্য খুলে দেওয়া হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর,

5

বাংলাদেশে লঞ্চ হলো নতুন স্মার্টফোন Vivo Y500: জেনে নিন বিস্ত

6

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলার পর ইরাকের জরুরি ন

7

রাশিয়ার শপিংমলে বিশ্বের প্রথম ইনডোর মাছ ধরার পুকুর

8

কীভাবে তৈরি করবেন ইনস্টাগ্রামের ভাইরাল ৮০-এর দশকের এআই ছবি?

9

Norway vs France: FIFA World Cup 2026 Group I Match Preview

10

হালান্ড বনাম গ্যাব্রিয়েল: বিশ্বকাপ মঞ্চে প্রিমিয়ার লিগের স

11

গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্

12

চুক্তির জন্য মরিয়া ইরান, দাবি ডোনাল্ড ট্রাম্পের

13

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের আবাসন ঠিকানা নিবন্ধন বাধ্যতামূলক

14

ক্রীড়া ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠনে কারসাজি ও দুর্নীতির অভি

15

ইতিহাস গড়ে অজি দলে নিখিল চৌধুরী

16

ইবোলা প্রাদুর্ভাবে আফ্রিকার অর্থনীতিতে ৩.৬ বিলিয়ন ডলার ক্ষত

17

এনসিপিকে সমর্থন দিন, আমরা প্রতারণা করবো না: হাসনাত আবদুল্লাহ

18

ভারতের পশ্চিমবঙ্গে ড্রাইভিং শিখতে গিয়ে পুকুরে গাড়ি পড়ে নারীর

19

ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: সাবেক তিন সেনাসদস্যসহ গ্রেফতা

20