দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগামী ২৬ অক্টোবর হবে ক্রিকেটারদের নিলাম

০ শেয়ার
আগামী ২৬ অক্টোবর হবে ক্রিকেটারদের নিলাম

ঘরোয়া ক্রিকেটে 'ডমেস্টিক থ্রি' কাঠামো এনেছে বিসিবি। ডিসেম্বরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে এবং আগামী ২৬ অক্টোবর টাকার বদলে পয়েন্ট সিস্টেমে হবে নিলাম।

সংক্ষেপে মূল তথ্য
  • বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বৈপ্লবিক পরিবর্তন এনে নতুন ও আধুনিক কাঠামোর টুর্নামেন্ট চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
  • দেশের ক্রিকেটকে আরও পেশাদার ও গোছালো করতে প্রথম শ্রেণি, ওয়ানডে এবং টি-টোয়েন্টি এই তিন ফরম্যাটের ঘরোয়া ক্রিকেটকে একই ছাতার নিচে এনে একটি সমন্বিত কাঠামো তৈরি করা হয়েছে।
  • বিসিবির নতুন এই কাঠামোর আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘ডমেস্টিক থ্রি’ বা সংক্ষেপে ‘ডি থ্রি’।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বৈপ্লবিক পরিবর্তন এনে নতুন ও আধুনিক কাঠামোর টুর্নামেন্ট চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটকে আরও পেশাদার ও গোছালো করতে প্রথম শ্রেণি, ওয়ানডে এবং টি-টোয়েন্টি এই তিন ফরম্যাটের ঘরোয়া ক্রিকেটকে একই ছাতার নিচে এনে একটি সমন্বিত কাঠামো তৈরি করা হয়েছে। বিসিবির নতুন এই কাঠামোর আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘ডমেস্টিক থ্রি’ বা সংক্ষেপে ‘ডি থ্রি’।

নতুন এই প্রতিযোগিতামূলক কাঠামোর প্রথম ফরম্যাট হিসেবে মাঠে গড়াবে জমজমাট টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ ডিসেম্বর থেকে মাঠে গড়ায় এই আসর। আর এই টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ২৬ অক্টোবর ক্রিকেটারদের ড্রাফট বা নিলাম অনুষ্ঠিত হবে। রাজধানীর একটি স্বনামধন্য পাঁচ তারকা হোটেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দলগুলোর খেলোয়াড় কেনার এই নিলাম পর্ব সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এবারের টুর্নামেন্টের খেলোয়াড় নিলাম বা অকশনে থাকছে এক অভিনব ও ব্যতিক্রমী ভিন্নতা। সাধারণত ক্রিকেট লিগের নিলাম মানেই ফ্র্যাঞ্চাইজিগুলোর অর্থের ঝনঝনানি এবং যার পকেটে যত বেশি টাকা থাকে, পছন্দের খেলোয়াড় দলে নেওয়ার ক্ষেত্রে তারা ততটাই এগিয়ে থাকে। কিন্তু বিসিবির নতুন এই টুর্নামেন্টে চিরাচরিত সেই আর্থিক লড়াইয়ের রীতি সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। ‘ডি থ্রি’ টুর্নামেন্টে দল গঠনের জন্য খেলোয়াড় কেনার এই লড়াইটি অর্থের অঙ্কে নয়, বরং নির্ধারিত ‘পয়েন্ট’-এর ভিত্তিতে পরিচালিত হবে।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে মোট ২৩ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করতে হবে। এর মধ্যে প্রতিটি দল আগেই তাদের পছন্দের আইকন খেলোয়াড়দের নিশ্চিত করেছে। ফলে আগামী ২৬ মেগা নিলামের মূল আকর্ষণ ও লড়াই হবে স্কোয়াডের বাকি ২২ জন ক্রিকেটারকে নিজেদের ডমানায় ভেড়ানোর জন্য। ইতোমধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর কোচ ও অন্যান্য কোচিং স্টাফসহ সব প্রাথমিক প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।


ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রুসদি গ্রেফতারফা

2

মাহফিলের মঞ্চে মামুনুল হককে নিয়ে বাবুনগরীর বিতর্কিত মন্তব্য, সামাজিক মাধ্যমে তোলপাড়

3

ইসলামাবাদে রেড অ্যালার্ট ও ১৪৪ ধারা জারি

4

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: ইডেন গার্ডেন্সে আজ সেমিফাইনালে ওঠার ‘অঘোষিত ফাইনাল’

5

অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

6

সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ ড্রয়ের পর যা বললেন সাব্বির রহমান

7

‘এই ব্রাজিল সেই ব্রাজিল নয়, কিন্তু তারপরও ব্রাজিলই’

8

ইনজুরি কাটিয়ে সিন্ডারের জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে সিনসিনাটি ওপেনে ফিরছেন কার্লোস আলকারাজ

9

রাখাইনে সংঘাত: বাংলাদেশ থেকে ৩ লক্ষাধিক রোহিঙ্গা নিতে কেন দেরি হবে, জানাল মিয়ানমার

10

ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি: দিতে হবে চড়া মূল্য