|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিটিএস তারকার বাড়িতে ১৩৩ বার বেল বাজানো ভক্তের কারাদণ্ড

বিটিএস তারকা জাংকুক। ছবি: সংগৃহীত

জনপ্রিয় বিটিএস তারকা জাংকুকের বাড়িতে দফায় দফায় অনুপ্রবেশ এবং তাকে বারবার উত্যক্ত করার দায়ে ব্রাজিলের এক নারী ভক্তকে এক বছরের স্থগিত কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত। আদালত সূত্রে জানা গেছে, ওই নারী একদিনে জাংকুকের বাড়ির কলিংবেল ১৩৩ বার বাজানোর মতো চরম মাত্রার পাগলামি প্রদর্শন করেছিলেন, যা আইনিভাবে স্টকিং হিসেবে গণ্য করা হয়েছে।

গত বছরের ডিসেম্বর মাসে শুরু হওয়া এই ঘটনায় ওই নারী জাংকুকের ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তাকে বারবার লঙ্ঘন করেছেন। নিজেকে গায়কের বড় ভক্ত দাবি করে তিনি সীমানা প্রাচীর টপকে ভেতরে জিনিসপত্র ছুড়ে মারা এবং চিঠি রেখে আসার মতো ঘটনা ঘটিয়েছিলেন। বারবার সতর্কবার্তা এবং আইনি নিষেধাজ্ঞা অমান্য করে তিনি মোট ২২ বার তারকার বাড়িতে হানা দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

আদালতের রায়ে জানানো হয়েছে, সাজা স্থগিত থাকলেও আইনি আপিলের মাধ্যমে রায় পরিবর্তন করতে না পারলে ওই নারীকে নিজ দেশে ফেরত (ডিপোর্ট) পাঠানো হতে পারে। কে-পপ তারকাদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টির প্রেক্ষিতে এটি একটি বড় আইনি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর আগেও তারকাদের বাড়িতে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন সময় ভক্তরা গ্রেফতার হয়েছেন, যা কে-পপ শিল্পীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে ধরছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বচ্যাম্পিয়ন ভারতের রেকর্ডের ছড়াছড়ি: ট্রফির সাথে ঘরে তুলছ

1

টানা পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের আভাস

2

আন্তর্জাতিক অপরাধ আদালতের ১১ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের ক

3

ঢাবির বিজয় একাত্তর হলে শিক্ষার্থীকে মারধরের হুমকি, ৬ মাসের

4

১৬টি নথি জমা দিয়েও নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ আসামের বাসিন্দা:

5

বুয়েটে সরাসরি সাক্ষাৎকারে ৩৩ প্রভাষক নিয়োগ

6

বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হলেও দেশের বাজারে বড় পতন

7

অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনে

8

ইতিহাসের এই দিনে ১৯ জুলাই: গুরুত্বপূর্ণ ঘটনাবলি ও বিখ্যাত ব্

9

৩ বলে শরীফুলের ২ উইকেট শিকার

10

দেশের ১২ জেলায় বন্যার পূর্বাভাস ও সতর্কতা

11

সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাসহ তিনজনের মরদে

12

মেসি পেনাল্টি নিতে ভয় পাবে না, সেমিফাইনাল নিয়ে মন্তব্য ইংলিশ

13

সেন্ট্রাল পার্কের কাছে দুই ব্যক্তিকে ছুরিকাঘাত: সন্দেহভাজন গ

14

ভাতিজাদের বঞ্চিত করে মেয়েকে সম্পত্তি লিখে দেওয়া কি জায়েজ?

15

জিম্বাবুয়ে সিরিজের টেস্ট দল ঘোষণা

16

শক্তিশালী টাইফুন ‘বাভি’র তাণ্ডব: চীনে নিরাপদ আশ্রয়ে ২০ লাখ ম

17

কাল স্থলবন্দর দিয়ে ঢাকায় আসছেন নতুন ভারতীয় হাইকমিশনার

18

মেসির অধ্যায় শেষ, এখন সময় ইয়ামালের: নতুন বিশ্বচ্যাম্পিয়ন

19

বিশ্বকাপ ফাইনালে মারামারির জেরে ৯ ম্যাচের নিষেধাজ্ঞার মুখে ল

20