দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে বিদেশি মদসহ গ্রেফতার বিএনপি নেতার ছেলে

০ শেয়ার
সোনারগাঁয়ে বিদেশি মদসহ গ্রেফতার বিএনপি নেতার ছেলে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের ঠিক আগের রাতে এক বোতল বিদেশি মদসহ সাদিকুল ইসলাম শুভ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বিয়ের দিন শুক্রবার দুপুরে তাকে নারায়ণগঞ্জের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সংক্ষেপে মূল তথ্য
  • নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের দিন সকালেই এক কনেযাত্রীকে কারাগারে যেতে হয়েছে।
  • গ গায়ে হলুদের রাতে বিদেশি মদ বহন করার সময় মো. সাদিকুল ইসলাম শুভ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
  • ঘটনাটি ঘটে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের আমগাঁও এলাকায়।


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের দিন সকালেই এক কনেযাত্রীকে কারাগারে যেতে হয়েছে। গ গায়ে হলুদের রাতে বিদেশি মদ বহন করার সময় মো. সাদিকুল ইসলাম শুভ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের আমগাঁও এলাকায়।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুভকে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। গ্রেফতার শুভ জামপুর ইউনিয়নের সিংলাবো গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তার বাবা স্থানীয় জামপুর ইউনিয়নে বিএনপির সহ-প্রচার সম্পাদক পদে রয়েছেন। শুক্রবার রূপগঞ্জের কান্দাপাড়া গ্রামে শুভর বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল।

সোনারগাঁ থানা পুলিশ সূত্রের খবরে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে পুলিশ এশিয়ান হাইওয়ে সড়কের আমগাঁও ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় শুভর গতিরোধ করে তল্লাশি চালিয়ে এক বোতল বিদেশি মদ জব্দসহ তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

ঘটনার বিষয়ে শুভর বাবা বিএনপি নেতা নজরুল ইসলাম দাবি করেছেন, গায়ে হলুদের রাতে বন্ধুদের আনন্দ-ফুর্তি করার অনুরোধে তার ছেলে এই মদ নিয়ে আসছিল। ঘটনা সম্পর্কে পরিবার আগে কিছু জানত না উল্লেখ করে তার ছেলেকে ষড়যুদ্ধে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, আইনের চোখে সবাই সমান এবং অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা হবে। অপরাধীর পরিবার কিংবা বিয়ে দেখার কোনো সুযোগ নেই। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় হতাহত, ইরানের কড়া হুঁশিয়ারি

2

আজকের মুদ্রার রেট: ২৩ জুলাই ২০২৬ টাকার বিনিময় হার

3

ইতিহাস গড়ে অজি দলে নিখিল চৌধুরী

4

ফটিকছড়িতে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত, আহত ১

5

কুলাউড়ায় খাসিয়া চাষির ১২ শতাধিক পান গাছ কর্তন: নিঃস্ব হয়ে পড়েছেন অনন্ত

6

হামলাকারীকে ক্ষমা করতে আপত্তি নেই সাইফ আলি খানের: ভয়াল সেই রাতের স্মৃতিচারণ

7

শেয়ার করার ঝামেলা নেই! নতুন একক সাইজের পিৎজা নিয়ে আসছে ডমিনোস

8

এআইয়ের সাহায্য নিয়ে প্রেমিকার পরিবারকে খুন

9

ফুটবলেও ‘বাজবল’ মানসিকতায় ইংল্যান্ড

10

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ আদালতের