সৌদি আরবের পবিত্র মদিনা অঞ্চলের দিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিক্ষিপ্ত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত ও ধ্বংস করার দাবি জানিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এই ঘটনা ঘটে।
সৌদি আরবের পবিত্র মদিনা অঞ্চলের দিকে হুথি বিদ্রোহীদের নিক্ষিপ্ত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করার দাবি জানিয়েছে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি এই তথ্য নিশ্চিত করেন।
জোটের মুখপাত্র জানান, মদিনা অঞ্চলের দিকে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি আকাশে থাকা অবস্থাতেই প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। এই হামলার আগে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সৌদি আরবের মদিনা প্রদেশের লোহিত সাগর উপকূলবর্তী ইয়ানবু গভর্নরেট এলাকায় দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য সতর্কতা জারি করা হয়েছিল।
ইয়েমেনের ইরানসমর্থিত হুথি বিদ্রোহীরা সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জনবসতিপূর্ণ এলাকায় ড্রেন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানের পরও এই ধরনের হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে