দেশের বাজারে নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি ১০ শলাকা ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক অফিসিয়াল সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা ও তদূর্ধ্বের পরিবর্তে ৬৫ টাকা ও তদূর্ধ্ব নির্ধারণ করে নতুন মূল্যস্তর এবং সিগারেট ও তামাকজাত পণ্যের স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার সংক্রান্ত বিধিমালা পরিবর্তনের দুটি পৃথক প্রজ্ঞাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সরকারের এই পদক্ষেপের ফলে বাজারে নিম্নস্তরের সিগারেটের অবৈধ বাণিজ্য রোধ করা সম্ভব হবে এবং তামাক খাত থেকে জাতীয় রাজস্ব ঘাটতি উল্লেখযোগ্যহারে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন