দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ

০ শেয়ার
গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ
সংগৃহীত ছবি

দেশে গরুর মাংসের দাম প্রতি কেজি ২৫০ টাকায় নামিয়ে আনার দাবিতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। জীবিত গরু ও সনদপ্রাপ্ত হালাল মাংস আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি জানানো হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • দেশে গরুর মাংসের দাম প্রতি কেজি ২৫০ টাকার মধ্যে নামিয়ে আনার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
  • রোববার (১১ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান।
  • এতে মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট ছয় সরকারি কর্মকর্তাকে প্রাপক করা হয়েছে।

দেশে গরুর মাংসের দাম প্রতি কেজি ২৫০ টাকার মধ্যে নামিয়ে আনার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (১১ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। এতে মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট ছয় সরকারি কর্মকর্তাকে প্রাপক করা হয়েছে।

নোটিশে বলা হয়, বর্তমানে দেশে প্রতি কেজি গরুর মাংস ৭৮০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে নিম্নআয় ও নির্দিষ্ট আয়ের পরিবারের মানুষের জন্য গরুর মাংস কেনা কঠিন হয়ে পড়েছে। এতে শিশুদের পুষ্টি ও প্রাণিজ আমিষের চাহিদা পূরণও ব্যাহত হতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়।

মাংসের দাম কমাতে জীবিত গরু এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সনদপ্রাপ্ত হালাল হিমায়িত বা শীতলীকৃত মাংস আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আমদানি শুল্ক যৌক্তিকীকরণের দাবি জানানো হয়েছে। নোটিশে তুলনামূলক সুবিধা তত্ত্বের উদাহরণ দিয়ে বলা হয়, যেসব দেশে কম খরচে গরুর মাংস উৎপাদন সম্ভব, সেসব দেশ থেকে আমদানির সুযোগ দিলে বাজারে প্রতিযোগিতা বাড়তে পারে এবং দাম কমতে পারে।

এতে আরও বলা হয়, বাংলাদেশে চারণভূমির সংকট, পশুখাদ্যের উচ্চমূল্য ও গবাদিপশু পালনের ব্যয় বেশি হওয়ায় মাংস উৎপাদন ব্যয়বহুল। সংবিধানের খাদ্য, পুষ্টি ও জীবনধারণের অধিকারসংক্রান্ত বিধান উল্লেখ করে সরকারকে ১৫ দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

রাজধানীর বাজারে নিত্যপণ্যের চড়া দামে চরম অস্বস্তিতে ক্রেতারা

2

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

3

আবুল কালাম আযাদের আপিল গ্রহণ হবে কিনা, আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি

4

ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা করল ইরাকি সশস্ত্র গোষ্ঠী

5

গাজায় ইসরায়েলি হামলায় নারীসহ ৭ ফিলিস্তিনি নিহত, আহত অনেকে

6

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টাঙ্গাইলের ভূঞাপুরের সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব সাময়িক বরখাস্ত

7

ডিজিটাল ফরেনসিক আলামত পরীক্ষায় দীর্ঘ জট: থমকে আছে হাজারো মামলার তদন্ত

8

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

9

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির পূর্বাভাস: আবহাওয়া অফিসের বার্তা

10

ফেনীতে চেকপোস্টে ট্রাকচাপায় এসআরবি কর্মকর্তা নিহত, চালক আটক