দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

দাউদকান্দি নৌবন্দর দক্ষিণ-পূর্বাঞ্চলে উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে

০ শেয়ার
দাউদকান্দি নৌবন্দর দক্ষিণ-পূর্বাঞ্চলে উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে

দাউদকান্দিতে আধুনিক নৌবন্দর ও গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মাণের উদ্যোগকে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের উন্নয়নের নতুন দিগন্ত হিসেবে অভিহিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। শনিবার (১৪ নভেম্বর) বিআইডব্লিউটিএ-এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে প্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

সংক্ষেপে মূল তথ্য
  • দাউদকান্দিতে আধুনিক নৌবন্দর ও গোমতী নদীর তীরে দৃষ্টিনন্দন ইকোপার্ক নির্মাণের ফলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে উন্নয়নের এক নতুন দ্বার উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
  • তাঁর মতে, এই বন্দর নির্মিত হলে কৃষি, বাণিজ্য, শিল্প-কারখানা, পরিবহন, কর্মসংস্থান, যোগাযোগ খাতসহ সামগ্রিক জাতীয় অর্থনীতিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
  • শনিবার (১৪ নভেম্বর) সকালে দাউদকান্দিতে নৌবন্দর ও গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মাণকাজ শুরুর লক্ষ্যে বিআইডব্লিউটিএর উচ্চপর্যায়ের একটি টিম প্রকল্প এলাকা পরিদর্শনে আসে।


দাউদকান্দিতে আধুনিক নৌবন্দর ও গোমতী নদীর তীরে দৃষ্টিনন্দন ইকোপার্ক নির্মাণের ফলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে উন্নয়নের এক নতুন দ্বার উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। তাঁর মতে, এই বন্দর নির্মিত হলে কৃষি, বাণিজ্য, শিল্প-কারখানা, পরিবহন, কর্মসংস্থান, যোগাযোগ খাতসহ সামগ্রিক জাতীয় অর্থনীতিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে দাউদকান্দিতে নৌবন্দর ও গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মাণকাজ শুরুর লক্ষ্যে বিআইডব্লিউটিএর উচ্চপর্যায়ের একটি টিম প্রকল্প এলাকা পরিদর্শনে আসে। এ সময় সমবেত নেতাকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, দেশ ও জনগণের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বর্তমান সরকার বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। দাউদকান্দি নৌবন্দর ও ইকোপার্ক নির্মাণ বর্তমান সরকারের উন্নয়নের একটি বিশাল মাইলফলক। একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তির্ভর বাংলাদেশ গড়তে সরকার পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বমঞ্চে উন্নয়নের রোল মডেলে পরিণত হবে। দেশে যেকোনো উন্নয়ন কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতার ওপর জোর দিয়ে তিনি দলমত নির্বিশেষে সবাইকে হিংসা-বিদ্বেষ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

পরিদর্শনকালে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মুহিদুল ইসলামের নেতৃত্বে আসা উচ্চপর্যায়ের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ড. খন্দকার মারুফ। এ সময় দাউদকান্দির ইউএনও মো. জাকির হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন। বিআইডব্লিউটিএ প্রতিনিধি দলটি নদীর নাব্যতা, তীরবর্তী এলাকার অবকাঠামোগত সুবিধা ও যোগাযোগ ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ শেষে সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে ড. মারুফ আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ধ্বংসাবশেষে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন। গত ৯ মাসে সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী উদ্যোগ জনগণের মাঝে ব্যাপক আস্থা অর্জন করেছে। তিনি জানান, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের ডি.ও লেটারের পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএ দাউদকান্দিতে এই মেগা প্রকল্প বাস্তবায়ন করছে।

নৌবন্দর ও ইকোপার্কের সুফল তুলে ধরে তিনি বলেন, দাউদকান্দি নৌবন্দর প্রতিষ্ঠিত হলে ব্যবসা-বাণিজ্য, নৌ যোগাযোগ ও পণ্য পরিবহনে নতুন গতি সঞ্চার হবে। পাশাপাশি নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ সৃষ্টির পাশাপাশি গোমতী নদীর তীরবর্তী ইকোপার্কটি কুমিল্লা, মুন্সীগঞ্জ, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষের বিনোদন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

প্রকল্প এলাকা পরিদর্শনকালে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম, সদস্য মো. সাজেদুর রহমান, পরিচালক মো. সাইফুল ইসলাম, মো. মহিউদ্দিন চৌধুরী, মো. শাহাজাহান, প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান, উপ-পরিচালক মো. নূর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ডলার-রুপির বিপরীতে শক্তিশালী টাকা, এখন কত?

2

ভারতীয় চলচ্চিত্রে ৫১ বছর পূর্ণ করলেন সুপারস্টার রজনীকান্ত: এক কিংবদন্তির জয়যাত্রা

3

জুলাই গণ-অভ্যুত্থানের অর্জনকে অর্থবহ করতে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে: ঢাবি উপাচার্য

4

দিনাজপুরে ৪ স্থানে ককটেল বিস্ফোরণের দাবি গুজব, জানাল পুলিশ

5

ইরান ও কাতারের গ্যাসক্ষেত্রে হামলা: বিশ্ববাজারে তেলের দাম ১১০ ডলার ছাড়াল

6

বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ ২০২৬: ২-১ গোলে জয়ী বাংলাদেশ

7

বাংলাদেশ নৌবাহিনীতে ৪৫০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

8

প্রধানমন্ত্রীর সামনেও মাথা উঁচু করে বলে এসেছি, কোনো ভুল করিনি

9

ইশরাক হোসেনের পদত্যাগ: সুশীল সমাজ ও সমালোচকদের কড়া বার্তা

10

ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে হারাল চ্যাম্পিয়নরা