দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

মোনার্ক ইস্যুতে ডিএসইর রেগুলেটরি ব্যর্থতা, ব্যাখ্যা চাইল বিএসইসি

০ শেয়ার
মোনার্ক ইস্যুতে ডিএসইর রেগুলেটরি ব্যর্থতা, ব্যাখ্যা চাইল বিএসইসি

মোনার্ক হোল্ডিংসের নিবন্ধন নবায়নের সুপারিশে অনিয়মের অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে ব্যাখ্যা চেয়েছে বিএসইসি। একই সঙ্গে পাঁচ কার্যদিবসের মধ্যে সুনির্দিষ্ট সুপারিশ জমা দিতে বলা হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • পুঁজিবাজারের স্টক ব্রোকার ও স্টক ডিলার প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস লিমিটেডের নিবন্ধন সনদ নবায়নের সুপারিশে অনিয়মের অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে পুনরায় ব্যাখ্যা চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
  • একই সঙ্গে প্রতিষ্ঠানটির নিবন্ধন নবায়নের পক্ষে বা বিপক্ষে সুনির্দিষ্ট রেগুলেটরি সুপারিশ আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কমিশনে জমা দিতে ডিএসইকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
  • মঙ্গলবার (২৮ জুলাই) বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০২২তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

পুঁজিবাজারের স্টক ব্রোকার ও স্টক ডিলার প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস লিমিটেডের নিবন্ধন সনদ নবায়নের সুপারিশে অনিয়মের অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে পুনরায় ব্যাখ্যা চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে প্রতিষ্ঠানটির নিবন্ধন নবায়নের পক্ষে বা বিপক্ষে সুনির্দিষ্ট রেগুলেটরি সুপারিশ আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কমিশনে জমা দিতে ডিএসইকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০২২তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

বিএসইসি জানায়, মোনার্ক হোল্ডিংস লিমিটেডের নিবন্ধন সনদ নবায়ন সংক্রান্ত ডিএসইর সুপারিশ পর্যালোচনা করে দেখা যায়, ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০’-এর বিধি ৮(৩) অনুযায়ী নির্ধারিত ফরম ‘ছ’-এ প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে পূরণ না করেই ডিএসই নবায়নের পক্ষে ইতিবাচক সুপারিশ পাঠিয়েছে। কমিশনের মতে, এই ধরণের অসম্পূর্ণ সুপারিশ সংশ্লিষ্ট বিধিমালার পরিপন্থী এবং ডিএসইর নিয়ন্ত্রক দায়িত্ব পালনে স্পষ্ট ব্যর্থতার পরিচায়ক।

এর আগে বিএসইসি ব্যাখ্যা তলব করলে ডিএসই ফরম ‘ছ’ পূরণ করে তথ্য পাঠালেও মোনার্ক হোল্ডিংসের নবায়নের পক্ষে বা বিপক্ষে কোনো সুনির্দিষ্ট রেগুলেটরি মতামত বা সুপারিশ দেয়নি। এই প্রেক্ষাপটে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, বিধিমালা অনুযায়ী কেন ডিএসই সুনির্দিষ্ট সুপারিশ দিতে ব্যর্থ হয়েছে, সে বিষয়ে তাদের কাছে আবারও ব্যাখ্যা তলব করা হবে এবং নির্ধারিত পাঁচ কার্যদিবসের মধ্যে সুনির্দিষ্ট মূল্যায়নসহ চূড়ান্ত সুপারিশ কমিশনে পাঠাতে হবে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

কমলাপুর স্টেডিয়ামের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রশাসক বরখাস্ত

2

দ্য ড্রামা মুভি ২০২৬ | রবার্ট প্যাটিনসন ও জেনডায়া মুভি আপডেট

3

কক্সবাজারে ১১ লাখ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

4

ঢাকাতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

5

জিম্বাবুয়ের ব্যাটিং ধস: নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে চাপে সফরকারীরা

6

অভিষেকের আগেই বিপাকে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া

7

স্থানীয় সরকার নির্বাচনে নিষিদ্ধ দলের প্রার্থীদের অযোগ্য করার দাবি জামায়াতের

8

কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সুমন

9

জয়ের সুর ‘কান্ট্রি রোডস’: বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের নতুন স্বপ্নযাত্রা

10

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক শুরু