দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

০ শেয়ার
আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ১৯ নভেম্বর ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের কার্যক্রম সরাসরি পরিদর্শন করতে লালমনিরহাট সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাটগ্রামে এক মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এই তথ্য জানিয়েছেন।

সংক্ষেপে মূল তথ্য
  • আগামী ১৯ নভেম্বর ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের কার্যক্রম সরাসরি দেখতে লালমনিরহাট জেলা সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
  • শনিবার (৭ নভেম্বর) রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাহেবডাঙা স্টেডিয়াম মাঠে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এই কথা জানান।
  • ত্রাণমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, এই অনন্য সামাজিক আন্দোলনের মূল লক্ষ্য হলো লালমনিরহাট জেলাকে মাদক, জুয়া, ক্যাসিনো, যৌতুক ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি থেকে পুরোপুরি মুক্ত করা।


আগামী ১৯ নভেম্বর ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের কার্যক্রম সরাসরি দেখতে লালমনিরহাট জেলা সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাহেবডাঙা স্টেডিয়াম মাঠে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এই কথা জানান।

ত্রাণমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, এই অনন্য সামাজিক আন্দোলনের মূল লক্ষ্য হলো লালমনিরহাট জেলাকে মাদক, জুয়া, ক্যাসিনো, যৌতুক ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি থেকে পুরোপুরি মুক্ত করা। এর মাধ্যমে জেলাটি সারা দেশের জন্য একটি রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ করবে। এটি কোনো গতানুগতিক রাজনৈতিক আন্দোলন নয় উল্লেখ করে তিনি জানান, জেলা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের এই কমিটিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও, শিক্ষক, ইমাম, শিক্ষার্থী, সাংবাদিক, খেলোয়াড় ও সাংস্কৃতিক কর্মীরা নিবিড়ভাবে যুক্ত রয়েছেন।

মন্ত্রী আরও জানান, গত ৪ জুলাই রাষ্ট্রপতি এই নবযাত্রার শুভ উদ্বোধন করেছিলেন। এখন চালর্ মাসের মাথাতেই প্রধানমন্ত্রী সশরীরে লালমনিরহাটে এসে এর বাস্তবায়ন ও অগ্রগতি দেখতে আসছেন। বাংলাদেশের ইতিহাসে এমন কোনো কর্মসূচি বা আন্দোলন নেই যেখানে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান উভয়েই সরাসরি সম্পৃক্ত থাকেন। প্রধানমন্ত্রী ইতোমধ্যে এই কর্মসূচি নিয়ে একটি তথ্যচিত্র বা ডকুমেন্টারি তৈরির নির্দেশ দিয়েছেন, যা অন্যান্য জেলার সংসদ সদস্যদের দেখিয়ে সারা দেশে এই মডেল কার্যকর করা হবে।

এ সময় বহুল আলোচিত ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের সাফল্য তুলে ধরে ত্রাণমন্ত্রী বলেন, এই আন্দোলনের সুবাদে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এর ফলশ্রুতিতে বর্তমানে চীন, নেদারল্যান্ডস ও ভারত যৌথভাবে তিস্তা প্রকল্পে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রীও এ বিষয়ে অত্যন্ত আন্তরিক এবং ২০২৭ সালে আনুষ্ঠানিকভাবে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সমাজ থেকে অবক্ষয় দূর ও নৈতিক শিক্ষার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, বড় ভবন বা উন্নত স্কুল নির্মাণ করলেই শিক্ষার মূল উদ্দেশ্য সফল হয় না, যদি সেই প্রতিষ্ঠানের মাঠে মাদক সেবনের মতো ঘটনা ঘটে। পোশাকের চেয়ে চরিত্রের সৌন্দর্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি স্বেচ্ছাসেবকদের নীতিবোধ ও আদর্শ ধারণ করে সমাজ পুনর্গঠনে কাজ করার আহ্বান জানান।

লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক এবং পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার প্রমুখ।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন

2

এসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ

3

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির আমন্ত্রণ

4

বিশ্বকাপের উত্তেজনায় অমিতাভ বচ্চন: সোশাল মিডিয়ায় দিলেন নতুন পোস্ট

5

Türkiye vs Paraguay Prediction: ২০২৬ বিশ্বকাপে তুরস্ক ও প্যারাগুয়ের বাঁচা-মরার মহারণ

6

হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৫

7

ডিএসই পরীক্ষার ফল প্রকাশের পর পরিবারের মানসিক চাপ ও উত্তরণের উপায়

8

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার ছাড়াল, মূল্যস্ফীতির শঙ্কা

9

ইরানকে ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, আরও হামলার বার্তা মার্কিন প্রেসিডেন্টের

10

এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি, ওয়ানডে ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে প্রথম