|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতীয় রুপির বিপরীতে টাকার বড় উত্থান

গত দুই বছরের ব্যবধানে প্রতিবেশী দেশ ভারতের রুপির বিপরীতে বাংলাদেশি টাকার মান অত্যন্ত উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। এই দুই বছরে ভারতীয় মুদ্রার বিপরীতে টাকার মূল্য বেড়েছে ১১.৬ শতাংশ। যার মধ্যে কেবল গত এক বছরের মধ্যেই টাকার মান বেড়েছে ৭.৬ শতাংশ।

সর্বশেষ বাজারদর বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের ২২ সেপ্টেম্বর এক টাকা সমান প্রায় ০.৭৮ ভারতীয় রুপি পাওয়া যাচ্ছে। অথচ এক বছর আগে অর্থাৎ ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর এক টাকার বিপরীতে পাওয়া যেত প্রায় ০.৭২ রুপি এবং দুই বছর আগে ২০২৪ সালের একই দিনে তা ছিল মাত্র প্রায় ০.৭০ রুপি। অর্থাৎ, গত এক বছরের ব্যবধানে ভারতীয় রুপির বিপরীতে টাকার মূল্য বেড়েছে ৫.৫ পয়সা, যা ভারতীয় মুদ্রার বিপরীতে আমাদের টাকার ক্রয়ক্ষমতা ৭.৬ শতাংশ বাড়িয়ে দিয়েছে।

বিপরীত দিক থেকে হিসাব করলেও টাকার এই শক্তিশালী অবস্থান পরিষ্কার হয়ে ওঠে। চলতি বছরের ২২ সেপ্টেম্বর এক ভারতীয় রুপির মূল্য নেমে এসেছে প্রায় ১.২৮ টাকায়। যেখানে এক বছর আগেও এর মূল্য ছিল প্রায় ১.৩৮ টাকা। এর অর্থ হলো, এখন এক ভারতীয় রুপি কিনতে আগের তুলনায় প্রায় ৯.৭২ পয়সা কম খরচ করতে হচ্ছে। মূলত ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর এক ভারতীয় রুপির মূল্য যেখানে ১.৪৩ টাকা ছিল, সেখান থেকে ক্রমান্বয়ে কমে বর্তমান এই অবস্থানে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানও টাকার এই ধারাবাহিক শক্তিশালী হওয়ার সত্যতা নিশ্চিত করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২১ সেপ্টেম্বর ভারতীয় রুপির বিপরীতে টাকার ক্রস রেট ছিল ১.২৭৮৯ থেকে ১.২৭৯৬ টাকা, যার মানে দাঁড়ায় প্রতি এক টাকার বিপরীতে পাওয়া যাচ্ছে প্রায় ০.৭৮১ থেকে ০.৭৮২ ভারতীয় রুপি।

টাকার এই শক্তিশালী অবস্থানের ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ার জোরালো সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ভারতীয় রুপির বিপরীতে টাকা শক্তিশালী থাকায় বিশেষ করে ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে স্থানীয় মুদ্রায় ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, টাকার মান বৃদ্ধি পাওয়ার কারণে এবং আন্তর্জাতিক বাজারে অন্যান্য পণ্য ও পরিবহণ খরচ অপরিবর্তিত থাকলে, একই পরিমাণ ভারতীয় পণ্য ও সেবা আমদানির জন্য বাংলাদেশি ব্যবসায়ীদের আগের চেয়ে কম অর্থ ব্যয় করতে হবে। ফলে কাঁচামাল, শিল্পে ব্যবহৃত বিভিন্ন উপকরণ, ভারী যন্ত্রপাতি এবং নানা ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিকারকরা এর সরাসরি সুফল পাবেন। তবে এই সুফল চূড়ান্তভাবে সাধারণ ভোক্তপর্যায়ে কতটা প্রভাব ফেলবে, তা নির্ভর করবে পণ্যের আন্তর্জাতিক বাজারমূল্য, লজিস্টিক ব্যয়, শুল্ক এবং ব্যবসায়ীদের সার্বিক মূল্যের ওপর।

পাশাপাশি, ভারতে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকরাও এই শক্তিশালী মুদ্রার সুফল ভোগ করতে পারবেন। বর্তমান বিনিময় হারের কারণে ভারতে গিয়ে আবাসন, খাদ্য, যাতায়াত কিংবা চিকিৎসাসংক্রান্ত স্থানীয় ব্যয় মেটানোর জন্য বাংলাদেশি পর্যটকদের আগের তুলনায় কম টাকা খরচ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রাবাজার এবং দুই মুদ্রার বিনিময় হারের গতিবিধি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। মুদ্রাবাজারে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা বজায় রাখতে এবং একটি স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি সবসময় অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাজারীবাগে ৪ বছরের ভাতিজিকে নিয়ে বৃষ্টি দেখতে গিয়ে বজ্রপাতে

1

গরুর মাংস পছন্দের কথা বলে বিতর্কে টলিউড অভিনেতা বিশ্বজিৎ চক্

2

বাজেট সেরা ফিচারে বাজারে এলো রেডমি নোট ১৫ এসই ৫জি: দাম ও ফিচ

3

রোমে আটকা পড়া ১৭৪ বাংলাদেশিকে নিয়ে ঢাকায় পৌঁছাল বিমান ফ্লাইট

4

দুই ঘণ্টা বিভ্রাটের পর সচল ফেসবুক

5

এশিয়ান গেমসে বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড, দলে ফিরেছেন শান

6

ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে মেসি ও রোনালদো: ম

7

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: কাতার, সৌদি ও আমিরাতে ইরানের নতুন

8

অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনে

9

র‌্যাংগস মটরসে ১০ জন সেলস এক্সিকিউটিভ নিয়োগ, মিলবে নানা সুযো

10

কুপা দো ব্রাসিলের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে সান্তোসকে ৩-০

11

সংসদ হবে জাতীয় সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু: প্রধানমন্ত

12

হরমুজ নিরাপত্তা ও দ্বিপাক্ষিক আলোচনা নিয়ে ওমান সফরে আরাগচি

13

জিম্বাবুয়ে সফর নিয়ে সতর্ক তাসকিন

14

খামেনির অফিসে বিস্ফোরণ: তিনি এখন কোথায়? | ইরান-ইসরায়েল যুদ্

15

নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মবার্ষিকী: শিল্পকলা ও জাবিতে ত

16

অ্যালার্মের কর্কশ শব্দে ঘুম ভাঙলে শরীরের যেসব ক্ষতি হয়

17

তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণ

18

মুষলধারে বৃষ্টিতে নাকাল রাজধানী: অলিগলি পেরিয়ে প্রধান সড়কে জ

19

জুলাই অভ্যুত্থানে রামপুরায় ২৮ হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ পিছ

20