দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

০ শেয়ার
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, মন্ত্রণালয় ও রাজনৈতিক দলের একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। এর মধ্যে নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল, সেগুনবাগিচায় গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা এবং বিকেলে নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান উল্লেখযোগ্য।

সংক্ষেপে মূল তথ্য
  • রাজধানী ঢাকায় মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারি দপ্তর, মন্ত্রণালয় ও রাজনৈতিক দলের পক্ষ থেকে দিনব্যাপী একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
  • বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন:সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম।
  • ক্ষমাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীদের অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধনের মাধ্যমে শেষ হবে।


রাজধানী ঢাকায় মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারি দপ্তর, মন্ত্রণালয় ও রাজনৈতিক দলের পক্ষ থেকে দিনব্যাপী একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন:সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। ক্ষমাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীদের অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধনের মাধ্যমে শেষ হবে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত থাকবেন, শুভেচ্ছা বক্তব্য দেবেন ইশরাক হোসেন এবং সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত।

জলবায়ু প্রযুক্তি প্রকল্পের সমাপনী অনুষ্ঠান: সকাল সাড়ে ১০টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ইউএন সিটিসিএন প্রজেক্ট ক্লোজিং সেরিমনি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন: দুপুর ১টায় বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডসভা: দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় শাহ্ পোরশিয়া ভবনের চতুর্থ তলায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে গার্মেন্টস শিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নবিষয়ক বোর্ডের চতুর্থ সভা অনুষ্ঠিত হবে। বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে এতে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

ঢাকা-১৩ আসনে সড়ক পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বাজার থেকে ঢাকা-১৩ সংসদীয় আসনের বিভিন্ন সড়ক ও এলাকা পরিদর্শন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য ববি হাজ্জাজ; এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাং প্রতিরোধে এ পরিদর্শন করবেন তিনি।

নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান: বিকেল ৪টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ‘নগদ-ঢাকা রিপোর্টার্স ইউনিটি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

জয়নুল আবদীন ফারুক সংসদ বক্তব্য ২০২৬ | জুলাই-আগস্ট চেতনা ও বিএনপি

2

শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের প্রশ্নে যা বললেন পররাষ্ট্র সচিব

3

হৃদয়ের হ্রদে এসো

4

ঢাকা কর অঞ্চল-২৫ এ চাকরি, ৬১ পদে নিয়োগ

5

রাজধানীতে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

6

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার

7

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে

8

ওয়েস্ট ব্রোমকে হারিয়ে নিউক্যাসলের হয়ে প্রথম জয় পেলেন মাতিয়াস জেইসল

9

প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ হাইকমিশন: ৬ মাসে ট্রাভেল পাস ইস্যু ৬ হাজার ৮৫৩টি

10

নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান