
রাজধানী ঢাকায় মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারি দপ্তর, মন্ত্রণালয় ও রাজনৈতিক দলের পক্ষ থেকে দিনব্যাপী একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন:সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম।
জলবায়ু প্রযুক্তি প্রকল্পের সমাপনী অনুষ্ঠান: সকাল সাড়ে ১০টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ইউএন সিটিসিএন প্রজেক্ট ক্লোজিং সেরিমনি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন: দুপুর ১টায় বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডসভা: দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় শাহ্ পোরশিয়া ভবনের চতুর্থ তলায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে গার্মেন্টস শিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নবিষয়ক বোর্ডের চতুর্থ সভা অনুষ্ঠিত হবে। বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে এতে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা হবে।
ঢাকা-১৩ আসনে সড়ক পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বাজার থেকে ঢাকা-১৩ সংসদীয় আসনের বিভিন্ন সড়ক ও এলাকা পরিদর্শন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য ববি হাজ্জাজ; এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাং প্রতিরোধে এ পরিদর্শন করবেন তিনি।
নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান: বিকেল ৪টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ‘নগদ-ঢাকা রিপোর্টার্স ইউনিটি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।