|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লার কোতয়ালী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ২৯ কেজি গাঁজা, স্কাফ সিরাপ ও বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শাহানাজ বেগম (৩৭) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শনিবার (১ আগস্ট) র‌্যাব-১১ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, গত ৩১ জুলাই সকালে র‌্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার কোতয়ালী মডেল থানার গাজীপুর এলাকায় একটি মাদকবিরোধী অভিযান চালায়। উক্ত অভিযানে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শাহানাজ বেগমকে আটক করা হয়। পরবর্তীতে তার দখল ও হেফাজত তল্লাশি করে ২৯ দশমিক ৫ কেজি গাঁজা, ১২ বোতল স্কাফ সিরাপ এবং ৫ হাজার পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত শাহানাজ বেগম স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে গাঁজা, স্কাফ সিরাপ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে আসছিলেন। পরবর্তীতে এসব মাদকদ্রব্য কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতেন তিনি। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত শাহানাজ বেগম কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গাজীপুর গ্রামের সবুজ মিয়ার স্ত্রী।

র‌্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং মাদকের মতো মারাত্মক সামাজিক ব্যাধি নির্মূলে র‌্যাবের এমন কঠোর অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির ফল প্রকাশের তারিখ ২০ জুলাই

1

মুক্তি পেল বহু প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ: পার্ট ১’-এর ট্রেলা

2

ভিত্তিহীন খবর ছড়িয়ে সবাই আমাদের পতনের অপেক্ষায় ছিল’, সমাল

3

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা: বিশ্বকাপ ফাইনালের আগে অজান

4

জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানম

5

ফিফা বিশ্বকাপ ২০২৬: ছিটকে গেলেন নেইমার, ব্রাজিলের বড় ধাক্কা

6

South Africa vs Canada: FIFA World Cup 2026 গ্রুপ পর্বের শেষ

7

শাকিব খান কি অপু ও বুবলী দুজনকে নিয়েই সংসার করছেন? জল্পনা তু

8

১০ মিনিটের আগেই গোল দিয়ে এগিয়ে গেল মেক্সিকো ২০২৬

9

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১১১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

10

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে নেই অধিনায়ক লিটন

11

দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের আভাস, তাপমাত্রা থাকতে পারে

12

মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের

13

রাজশাহীতে মাস্ক-হেলমেট পরা আ.লীগের ঝটিকা মিছিল

14

দেশের বাজারে স্বর্ণের দাম কমল: ২২ ক্যারেটের নতুন দাম জেনে নি

15

বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ছিলেন লন্ডন ষড়যন্ত্রের

16

দেশে ৫ হাজার অবৈধ ইটভাটা: প্রতিমন্ত্রী

17

গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের আহ্বান জানাল যুক্তরাজ্য

18

ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্রসহ ২২ দেশ

19

মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে

20