যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের (Anthropic) জনপ্রিয় এআই চ্যাটবট
প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) হঠাৎ করেই যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১০ হাজার ব্যবহারকারী ক্লড ব্যবহারে বিঘ্ন ঘটার কথা জানান। ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, সাধারণ ব্যবহারকারীদের প্রায় ৪৫ শতাংশ চ্যাট সেবায় সরাসরি সমস্যা পাওয়ার কথা জানিয়েছেন। এছাড়া ৪১ শতাংশ ব্যবহারকারী মোবাইল অ্যাপ এবং ৮ শতাংশ ব্যবহারকারী মূল ওয়েবসাইট ব্যবহারে জটিলতার সম্মুখীন হন।
হঠাৎ কারিগরি গোলযোগের কারণে এআই চালিত এই সেবাটি সাময়িকভাবে অচল হয়ে পড়ায় বিশ্বব্যাপী ক্লড ব্যবহারকারী ও প্রযুক্তিপ্রেমীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। সেবার এই বিপর্যয় কাটাতে কাজ করার পাশাপাশি কারিগরি সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ।
মন্তব্য করুন