|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

পিরোজপুরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ মামলা, অভিযুক্ত লাইনম্যান

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) বিয়ে ও ধর্ম পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরবর্তীতে তা ভঙ্গের অভিযোগে পল্লীবিদ্যুৎ সমিতির এক লাইনম্যানের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। রোববার (২ আগস্ট) রাতে ভুক্তভোগী এক নারী চা দোকানি নিজে বাদী হয়ে থানায় এই মামলা করেন।

অভিযুক্ত মো. সাইদুল ইসলাম সিরাজ সিরাজ উপজেলার করফা বাজার পল্লীবিদ্যুৎ সাব-অফিসের লাইনম্যান হিসেবে কর্মরত আছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, করফা বাজারে ওই নারীর চায়ের দোকান রয়েছে এবং যাতায়াতের সুবাদে সাইদুল ইসলামের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ধর্মান্তরিত হয়ে তাকে বিয়ে করবেন এমন আশ্বাসের ভিত্তিতে সাইদুল একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ গত ১১ জুলাই রাতেও অভিযুক্ত ব্যক্তি তার দোকানে প্রবেশ করে পুনরায় শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে সাইদুল বিয়ে করতে অস্বীকৃতি জানান। গত রোববার রাতে স্থানীয়দের সহায়তায় ওই নারী সাইদুলকে একটি ঘরে অবরুদ্ধ করে রাখেন। যদিও পরে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি মুক্ত হন, তবে তাকে ছাড়িয়ে নিতে বড় অংকের অর্থ লেনদেন হয়েছে বলে এলাকায় গুঞ্জন রয়েছে। এদিকে অভিযুক্ত লাইনম্যান সাইদুল ইসলাম সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, একটি চক্র ওই নারীকে ব্যবহার করে তাকে ফাঁপিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার ষড়যন্ত্র করছে।

করফা বাজার সাব-অফিসের কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, নারীঘটিত বিষয় নিয়ে স্থানীয়রা তাকে আটকে রেখেছিল এবং পরবর্তীতে স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন-ইরান উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দা

1

বরিশাল সিটি করপোরেশনে ৬৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

2

কারাগারে পিআইও অফিসের সহকারী আব্দুল লতিফ

3

শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করলেন জামায়াত আমির ডা

4

অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে বিশেষ কমিটির সিদ্ধান্ত ২০২

5

ইয়ামালকে থামাতে রুমে তালাবদ্ধ করার পরিকল্পনা স্কালোনির!

6

দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন বাউলশিল্পী আবুল সরকার

7

গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের আহ্বান জানাল যুক্তরাজ্য

8

যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম: বিদায় নিল

9

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ছত্তিশগড়ের দুই শ্রমিক নিহত

10

এক ম্যাচেই মেসির ৪ গিনেস রেকর্ড

11

বসুন্ধরা কিংস বিপিএল শিরোপা জয় ২০২৬ | আবাহনী ২-০ বসুন্ধরা কি

12

রাজনীতিতে কি যোগ দিচ্ছেন ককরোচ পার্টির নেতারা? যা বললেন শীর্

13

৬৫০ মিনিটের দেয়াল পতন: উনাই সিমনের রেকর্ড ভাঙা গোল হজম

14

ভিএআর বিতর্কে জার্মানির জয়সূচক গোল বাতিল: রেফারির সিদ্ধান্তে

15

ফাইনালের আগে নির্ভার স্যান্টনার, অতীত নয় পরিকল্পনাতেই নজর নি

16

মেসি-রোনালদোর বিরল রেকর্ডের মিল

17

ত্রিভুজের ক্ষেত্রফল শেখাই, কিন্তু টাকার হিসাব শেখাই না

18

৮ দফা দাবিতে উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষ

19

সন্ধ্যার মধ্যে ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

20