|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুরের কালকিনিতে বিপুল পরিমাণ জাল নোট ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার

এ সময় ১ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

মাদারীপুরের কালকিনি উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকার জাল নোট এবং তা তৈরির বিপুল পরিমাণ আধুনিক সরঞ্জামসহ দীন ইসলাম ঢালী (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। সোমবার (২০ জুলাই) সকালে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত রোববার সন্ধ্যায় কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চরজগমোহন এলাকায় সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত দীন ইসলাম ঢালী ওই এলাকার স্থানীয় বাসিন্দা মহসিন ঢালীর ছেলে।

র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্প (সিপিসি-৩) সূত্রে জানা গেছে, চরজগমোহন এলাকার একটি বসতবাড়িতে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে জাল টাকা তৈরি করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‍্যাবের একটি দল। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চক্রের ২ থেকে ৩ জন সদস্য পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দীন ইসলাম ঢালীকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে মোট ১ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকার সমপরিমাণ জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া তার সহযোগী সুজন ঢালীর একটি ভাড়া বাসা থেকেও জাল টাকা তৈরির বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।

র‌্যাবের অভিযানে জব্দকৃত আলামতের তালিকায় রয়েছে একটি কালার প্রিন্টার, জাল টাকা তৈরির বিশেষ রঙিন কালি, একটি পেপার কাটার, একটি পরিমাপের স্কেল, দুটি চপিং বোর্ড, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং জাল নোট তৈরির মূল কাঁচামাল হিসেবে ব্যবহৃত প্রায় ৯৫০টি বিশেষ এ-ফোর সাইজের কাগজ।

এ বিষয়ে কালকিনি থানার তদন্ত কর্মকর্তা ও ওসি (তদন্ত) অরবিন্দ বিশ্বাস জানান, র‍্যাবের পক্ষ থেকে আটককৃত মূল আসামি এবং উদ্ধারকৃত সমস্ত জাল নোট ও সরঞ্জামসহ আলামত কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সোমবার দুপুরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগ্রাবাদ কনভেনশন হলের মালিকসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা অ

1

চুয়াডাঙ্গা জেলায় ডিসি ও চার উপজেলার ইউএনও পদেও দায়িত্ব পালন

2

দুদকের প্রেস ব্রিফিংকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের

3

পদত্যাগের গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন, দায়িত্বে অটল থাকার ঘোষণ

4

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ সরানোর দাবি ইরানের, নেপথ্

5

‘রোনালদোর সঙ্গে ইয়েরেমির পার্থক্য, তার এখন একটা বিশ্বকাপ আছে

6

নড়াইলে জুলাই যোদ্ধাদের ওপর হামলার হুমকি: ১১ জনের বিরুদ্ধে মা

7

ভিনিসিউসের লাল কার্ড ও বিচ্ছেদ, ক্লাসিকো মিসের শঙ্কা |

8

১৭৬ কোটি টাকা আত্মসাৎ: শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে দুদকের

9

৮,০০০mAh ব্যাটারিসহ Oppo K15s, সঙ্গে K15x এর দাম ও ফিচার

10

শেয়ারবাজারে চাঙ্গা ভাব

11

আয়কর রিটার্নে দিতে হবে জীবনযাত্রার বিস্তারিত খরচের তথ্য

12

ঋণখেলাপি অভিযোগে বিএনপির আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করল

13

আত্মহননের আগে চিরকুটে কী লিখেছিলেন তৃণমূল নেতা আশিস বন্দ্যোপ

14

ইরান নিজেদের ‘কঠোর ও অপরাজেয় শক্তি’ হিসেবে প্রমাণ করেছে: পর

15

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করল মার

16

বাবা আব্দুল কাদিরের ঐতিহ্য রক্ষায় অবসর ভাঙলেন উসমান কাদির: ফ

17

নতুন পে স্কেলে বাড়ি ভাড়া নিয়ে সামনে এলো নতুন জট

18

বিশ্ববাজারে বড় দরপতন: স্বর্ণ ও রুপার দাম কমলেও ঊর্ধ্বমুখী তে

19

এইচএসসি পরীক্ষা ও ভুল প্রশ্ন নিয়ে সংসদে শিক্ষামন্ত্রীর ব্যাখ

20