দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুদকের প্রেস ব্রিফিংকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট

০ শেয়ার
দুদকের প্রেস ব্রিফিংকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট

অনুসন্ধানের শুরুতে 'প্রাথমিক সত্যতা মিলেছে' মর্মে দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ এবং মানহানিকর বক্তব্য প্রচার থেকে বিরত রাখতে হাইকোর্টে রিট করেছেন আসিফ মাহমুদ।

সংক্ষেপে মূল তথ্য
  • দুর্নীতি ও অনিমের অভিযোগ অনুসন্ধানের শুরুতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ মর্মে বক্তব্য দেওয়া এবং তা গণমাধ্যমে প্রচারের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
  • একই সঙ্গে তদন্ত বা অনুসন্ধানাধীন কোনো বিষয় নিয়ে গণমাধ্যমে মানহানিকর প্রেস ব্রিফিং করা থেকে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে এই রিটে।
  • সোমবার (২৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীন তার আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা এই রিট আবেদনটি (রিট পিটিশন নং ১৩৮৮৫/২০২৬) দায়ের করেন।

দুর্নীতি ও অনিমের অভিযোগ অনুসন্ধানের শুরুতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ মর্মে বক্তব্য দেওয়া এবং তা গণমাধ্যমে প্রচারের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে তদন্ত বা অনুসন্ধানাধীন কোনো বিষয় নিয়ে গণমাধ্যমে মানহানিকর প্রেস ব্রিফিং করা থেকে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে এই রিটে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীন তার আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা এই রিট আবেদনটি (রিট পিটিশন নং ১৩৮৮৫/২০২৬) দায়ের করেন। রিটে দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট জনসংযোগ কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। আবেদনে গত ২ ও ১৩ সেপ্টেম্বরের প্রেস ব্রিফিংকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করার পাশাপাশি ইতোমধ্যে প্রচারিত বক্তব্যের বিষয়ে সমগুরুত্ব দিয়ে আনুষ্ঠানিক প্রত্যাহার বিজ্ঞপ্তি প্রকাশের আর্জি জানানো হয়েছে। রিটকারী দাবি করেছেন, আসন্ন নির্বাচন ও রাজনৈতিক উদ্দেশ্যে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতেই এই 'মিডিয়া ট্রায়াল' চালানো হচ্ছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

২০২৫ সালে মার্কিন সেনাবাহিনীতে ২০ হাজারেরও বেশি যৌন নিপীড়নের ঘটনা: পেন্টাগন

2

স্ত্রীর খোঁজে ফুলবাড়ীতে চীনা নাগরিক

3

বুয়েটের ৩টি বিভাগে ৫ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শেষ ১৭ আগস্ট

4

রোনালদোর পারফরম্যান্স নিয়ে অঁরির কঠোর সমালোচনা

5

আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তির মুখে নাহিদ রানা, যোগ হলো ডিমেরিট পয়েন্ট

6

মার্কিন আইসিই কর্মকর্তাদের গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক: বাড়ছে ক্ষোভ

7

ঢাবি শিক্ষার্থী নাফিস তেহামী ও পরিবারের সদস্যদের মৃত্যুতে উপাচার্যের শোক

8

সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের ফিক্সেশন শুরু আজ

9

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা: তথ্য ও ভিডিও ফুটেজ চেয়ে তদন্ত কমিটির গণবিজ্ঞপ্তি

10

মুখোমুখি লুইজ ইনাসিও লুলা ও ফ্লাভিও বলসোনারো